বিনোদন

‘আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি’

মৃত্যুর গুজবে কিংবদন্তী রুনা লায়লা

রুনা লায়লা জন্মদিনে চ্যানেল আইয়ে লালগালিচায় সংবর্ধিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে রুনা লায়লা চ্যানেল আইয়ে লালগালিচায় সংবর্ধিত, তিনি একটি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লাকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যু গুজব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর উদ্বোধনী আয়োজনে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাওয়ার পরপরই একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে দেয়।

হঠাৎ এমন গুজবে দেশ-বিদেশ থেকে একের পর এক ফোন পেতে থাকেন এই কিংবদন্তী শিল্পী। এতে তিনি নিজেও বিস্মিত ও বিব্রত হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার করতে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রুনা লায়লা।

পোস্টে তিনি লিখেছেন, “আমার প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাতে চাই, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই- আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ভালো আছি।”

এ বিষয়ে তিনি সবার উদ্দেশে আরো বলেন,“এমন খবর শেয়ার করার আগে সবারই তথ্য যাচাই করা উচিত। এ ধরনের গুজব আমার এবং আমার পরিবারের জন্য ভীষণ কষ্টদায়ক।”

তার এই বার্তা প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরে। অনেকেই মন্তব্যে এমন ভুয়া সংবাদ ছড়ানোর নিন্দা জানান এবং দায়িত্বশীল আচরণের আহ্বান করেন।

সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে সম্মাননা গ্রহণ করেন রুনা লায়লা। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উথুপ–এর সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদেরও মুগ্ধ করেন।

বিষয়:কিংবদন্তী গুজব দিল্লি নাটক মৃত্যুর গুজব রুনা লায়লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…