ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষক, ম্যানসিটির জন্য চুক্তি করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি দলবদলের মৌসুমে নতুন গোলকিপার দলে টানল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার জেরেনিমো রুল্লিকে নিলো তারা। ৩৪ বর্ষী তারকা দুবছরের চুক্তিতে লিগ ওয়ানের ক্লাব মার্শেই থেকে ইংলিশ জায়ান্টদের ডেরায় গেলেন।

এজন্য ম্যানসিটিকে গুনতে হচ্ছে প্রায় ১.৭ মিলিয়ন ইউরো। জেমস ট্রাফোর্ডের বিদায়ে নতুন চুক্তি করতে হয়েছে সিটিজেনদের।

ম্যানসিটিতে নতুন চুক্তি করে রুল্লি বলেছেন, ‘এটি আমার জন্য একটি চমৎকার সুযোগ এবং এমন আমাকে লুফে নিতেই হতো। যখন এমন সুযোগ সিটি থেকে আসবে সেটা নিতেই হবে।’

‘সবাই জানে যে সিটি কতটা দুর্দান্ত ক্লাব। দীর্ঘসময় ধরে ম্যানচেস্টার সিটির সাফল্য সত্যিই ঈর্ষণীয়। সিটির বিষয়ে যাদের সাথেই কথা বলেছি, সবাই আমাকে পরামর্শ দিয়েছে যেন এই ক্লাবে যোগ দেই। কারণ ক্লাবের মানদণ্ড বজায় রাখার জন্য তারা পরিচিত।’

‘প্রত্যেক পেশাদার খেলোয়াড় এমন একটি পরিবেশে কাজ করতে চান, যেখানে সর্বোচ্চ মানের পারফরম্যান্সের চর্চা হয়। আমি কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ জানি এখানে আমার উন্নতি ও শেখার সুযোগ হবে। আর সেটা সবসময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

২০১৬ সালে এক মৌসুমের জন্য ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন তরুণ জেরোনিমো রুল্লি, তবে খেলা হয়নি একটি ম্যাচেও। ৯ বছর পর আবারও ফিরলেন ইতিহাদে। রুল্লি ভিয়ারিয়াল, রিয়াল সোসিয়েদাদ, মন্টেপেলিয়ার এবং আয়াক্সসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন। সিটিজেনদের এক নম্বর গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে লড়তে হবে তাকে একাদশে জায়গা পেতে।

বিষয়:আয়াক্স আর্জেন্টিনা ভিয়ারিয়াল ম্যানসিটি রুল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…