চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমুকাণ্ডে রুবিয়ালেসের শাস্তি-জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক নিতে আসা খেলোয়াড়দের আলিঙ্গন দিচ্ছিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। সেখানে ফরোয়ার্ড জেনি হারমোসোকে চুমু দিয়ে পড়েন বিপাকে। তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে রুবিয়ালেসকে।

চুমুকাণ্ডে জরিমানা হলেও চাপ প্রয়োগের মাধ্যমে ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। বাদীপক্ষের আইনজীবীরা রুবিয়ালেসের বিরুদ্ধে সম্মতিবিহীন চুমুর জন্য একবছর এবং চাপ প্রয়োগের জন্য দেড়বছরের কারাদাণ্ড চেয়েছিলেন। ঘটনার জেরে রুবিয়ালেসকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয় দেশটি।

ঘটনা প্রসঙ্গে বিচারক জোসে ম্যানুয়েল ফের্নান্দেজ প্রিতো বলেছেন, ‘রুবিয়ালেসকে অবশ্যই আর্থিক দণ্ড বেছে নিতে হবে, কারণ তা জেলে কাটানো সাজার থেকে ভালো।’

আদালতের রায়ের ভিত্তিতে আগামী একবছর হারমোসোর সঙ্গে যোগাযোগ বা তার ২০০ মিটার অঞ্চলের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। ১০ হাজার ইউরো জরিমানা পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।

স্পেনের সমতা মন্ত্রী আনা রেডন্ডো বলেছেন, ‘যেখানে কোনো সম্মতি ছিল না সেখানে হয়রানির ঘটনা ঘটেছে এবং বিচারকের বাক্যে সেটিই প্রমাণ করে। আইনে যেভাবে বলা হয়েছে, ভুক্তভোগীর কথাকে সম্মান করতে হবে এবং তাকে প্রশ্ন করা উচিত নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রুবিয়ালেসরেডন্ডোলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT