চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো রেকর্ড ভেঙে বললেন, ‘রেকর্ড আমাকে অনুসরণ করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২৮, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রেকর্ড ভাঙা-গড়াকে বহু আগেই নিজের সহজাত প্রবৃত্তি বানিয়ে ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর গোল করে যাওয়াটাই পর্তুগিজ মহাতারকার নেশা। আন্তর্জাতিক থেকে ক্লাব ফুটবল সবখানেই গড়ে যান কীর্তি। এবার সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডটি নিজের করে নিলেন।

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আউয়াল পার্ক মাঠে সোমবার রাতের খেলায় জোড়া গোলের দেখা পান সিআর সেভেন। আর তাতেই চলতি মৌসুমে ৩৫ গোলের মালিক হয়ে নতুন রেকর্ডের মালিক হন। আল ইত্তিহাদের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের।

সামাজিক যোগাযোগমাধ্যমে রেকর্ড ভাঙা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

মরক্কো জাতীয় দলে খেলোয়াড় এবং সাবেক আল নাসের ফরোয়ার্ড আবদেররাজাক হামদাল্লাহর দখলে এতদিন রেকর্ডটি ছিল। ২০১৯-২০ মৌসুমে তিনি ৩৪ গোল করেছিলেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থের বাড়ানো লম্বা পাসে বল নিয়ে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান ৩৯ বর্ষী রোনালদো। বিরতির পর ৬৯ মিনিটে কর্নার কিক থেকে হেডে নিশানাভেদ করে কিংবদন্তি এ ফুটবলার নতুন রেকর্ড গড়েন। এর তিন মিনিট আগে সুওয়াইলেম আল মেনহাল লাল কার্ড দেখলে আল ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হয়।

৭০ মিনিটে পর আব্দুর রহমান গারীব স্পট কিকে লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। তবে ইত্তিহাদের হয়ে ফারহা আল শামরানি ও ফ্যাবিনহো যথাক্রমে ৮৮ ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পেলে ব্যবধান কমে যায়। মিনিট তিনেক পর অবশ্য মেশারি আল নেমার গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

Reneta

সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আল নাসের। ৩৪ ম্যাচে ক্লাবটির ৮২ পয়েন্ট ঝুলিতে ভরে। শিরোপা জেতা আল হিলালের পয়েন্ট ৯৬।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল ইত্তিহাদআল-নাসেররেকর্ডরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নোট ও গাইড বই থাকবে না: শিক্ষামন্ত্রী

মে ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মে ৮, ২০২৬

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

মে ৮, ২০২৬

লেবাননে যুদ্ধে নিহতের প্রায় ১ মাস পর দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

মে ৮, ২০২৬

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে সহযোগিতার আহ্বান

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT