ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন স্পেনে। বিশ্বজয়ী লিওনেল মেসি এবং তার এল ক্ল্যাসিকোতে লড়াইটা জমে উঠতো দারুণ। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়ে যাওয়া রোনালদো বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পে খেলতে ভালোবাসেন। স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন জানিয়েছেন তিনি।
রিয়ার মাদ্রিদের প্রতি ভালোবাসা জানাতে রোনালদো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় আমার হৃদয়ে থাকবে। রিয়াল মাদ্রিদ সেই দল যেখানে আমি সবচেয়ে খুশি ছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে করেছি, এমনকিছু অর্জন করেছি যার কারণে মানুষ আমাকে ভুলতে পারবে না।’
‘যখন আপনি একটি ধারাবাহিকতা রেখে আসবেন, একটি পদচিহ্ন রাখবেন, মানুষ আপনাকে ভুলতে পারবে না। কিন্তু আমি বার্সেলোনার ন্যু ক্যাম্পে খেলতে পছন্দ করি। তারা আমাকে দুয়োধ্বনি দেয়, অপমান করে এবং সেটাও আমার ভালো লাগে।’
বিভিন্ন ক্লাবে নিজের কোচ সম্পর্কেও বলেছেন রোনালদো। বলেছেন, ‘ক্যারিয়ারে আমি কিছু বাজে কোচ পেয়েছিলাম। তাদের কারও কারও ফুটবল সম্পর্কে আদৌ কোনো ধারণা ছিল না।’







