ফুটবল

ভূমিকম্প দুর্গতদের রোনালদোর হোটেল খুলে দেয়ার খবরটি ‘ভুয়া’

Cristiano Ronaldo in a dark blue football jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Cristiano Ronaldo wearing a dark blue football jersey, focused during a game, with a blurred stadium background. Channel i News – চ্যানেল আই নিউজ

মরক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেয়ার উদ্দেশ্যে ক্রিস্টিয়ানো রোনালদো নিজের হোটেল পেস্তানা সিআর-৭ উন্মুক্ত করে দিয়েছেন, এমন খবর চাউর হয়েছিল। খবরটি ভুয়া বলে নতুন খবর এসেছে, এমন কোনো ঘোষণা দেয়নি পর্তুগীজ মহাতারকার হোটেল কর্তৃপক্ষ।

বিষয়টি সঠিক নয় উল্লেখ করে মারাক্কেশে অবস্থিত পেস্তানা হোটেলের একজন মুখপাত্র বলেছেন, ‘খবরটি আসলে মিথ্যা। এই মুহূর্তে যেসব অতিথি হোটেলে আছেন, তারা স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে হোটেলে উঠেছেন।’

গত শুক্রবার মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প হয়। বিবিসির খবর, দু-হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে মৃতের সংখ্যা ১৪০০শ বেশি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মরক্কোর দুই ফুটবলার সোফিয়ান আমরাবাত এবং হাকিম জিয়েচ। শনিবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। জনগণকে খাদ্য ও আশ্রয় প্রদানে নির্দেশ দিয়েছেন।

ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেসময় ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর হয়, পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল আশ্রয়হীনদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বিষয়:জিয়েচ মরক্কো মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…