ফুটবল

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের নাম জানালেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল মাঠে, পোষাক জার্সি পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল মাঠে, পোষাক জার্সি পরিহিত, একক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন প্রায় হাজার খানেক ম্যাচ। মুখোমুখি হয়েছেন অনেক প্রতিপক্ষের। জাঁদরেল সব ফুটললারের সঙ্গে টক্কর দিয়ে হয়েছেন মহাতারকা। অনেকের ধারণা, সিআর সেভেনের কঠিন প্রতিদ্বন্দ্বী কিংবদন্তি লিওনেল মেসি। তবে রোনালদোর ভাষ্য, তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের লেফট-ব্যাক অ্যাশলে কোল।

৩৮ বর্ষী কিংবদন্তি বলেছেন, ‘বছরের পর বছর ধরে অ্যাশলে কোলের সঙ্গে আমার কিছু অবিশ্বাস্য দ্বৈরথ ছিল। সে এক মুহূর্তের জন্যও ছাড় দিতো না। নিজের সেরা ফর্মে থাকা অবস্থায় তিনি এমন এক দৃঢ়চেতা খেলোয়াড় ছিলেন, যিনি দ্রুত ও ট্যাকেলের ক্ষেত্রেও ছিল দারুণ দক্ষ। আগে থেকেই মেনে নিতাম, তার সঙ্গে খেলা কখনোই সহজ হবে না।’

১৯৯৯ সালে আর্সেনালে খেলার মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন সাবেক ফুটবলার কোল। এরপর ক্রিস্টাল প্যালেসে ধারে গেলেও ক্যারিয়ারের লম্বা সময় পার করেছেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসিতে। ফুটবলের পেশাদার ক্যারিয়ার শেষে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১, ডার্বি এবং এভারটনের কোচিংয়ের দায়িত্ব পালন করেন।

 

ক্লাব ফুটবলে আর্সেনাল ও চেলসির বিপক্ষে মাঠে নামার সময় আলাদা প্রস্তুতি নিতেন সিআর সেভেন। এমনকি জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অ্যাশলের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছিল রোনালদোর।

বিষয়:আল-নাসের ইউনাইটেড ইংল্যান্ড রোনালদো সিআর সেভেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…