স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,৩১৮

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,৩১৮

ছবি : সংগৃহীত।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ৮২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের কারণে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে মারা গেছেন ৫ জন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন হাম রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিষয়:মৃত্যু রোগী স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…