ফুটবল

যুদ্ধ পরিস্থিতিতে দল থেকে ‘বাদ’ রোনালদো, বাকিদের কথা ভাবছে না ক্লাব

যুদ্ধ পরিস্থিতিতে দল থেকে ‘বাদ’ রোনালদো, বাকিদের কথা ভাবছে না ক্লাব

মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি। তবে থেমে নেই খেলা। এরমাঝে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তানে যাবে আল-নাসর। নিরাপত্তাজনিতার কারণে সেই ম্যাচের দলে রাখা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। কোচ অ্যাঙ্গে পোস্টেকোগলু জানিয়েছেন বিশ্রাম দেয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি যা-ই হোক, বাকিদের নিয়ে যাত্রা করবে সৌদি ক্লাবটি।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবটির এক সপ্তাহ আগের একটি ম্যাচ স্থগিত হয়েছিল। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্টগুলোকে এ যুদ্ধ পরিস্থিতি প্রভাবিত করতে থাকবে। এমন উদ্বেগের মধ্যে ভ্রমণ সংশ্লিষ্ট ম্যাচে রোনালদোকে দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করেছেন রোনালদো। সোমবার উজবেক ক্লাব তাশখন্দে পাখতাকোরের বিপক্ষে ম্যাচের দল থেকে ফর্মে থাকা তারকাকে বাদ দিয়েই এগোতে হচ্ছে কোচ অ্যাঙ্গেকে।

তবে কোচ সংবাদ সম্মেলনে জানান বিশ্রামের কথা। বলেন, ম্যাচের চাপ এবং ভ্রমণের পরিমাণ বিবেচনা করে তিনি রোনালদো, কিংসলে কোমান এবং মোহাম্মদ সিমাকানকে বিশ্রাম দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসল চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচের জন্য রিয়াদে যেতে অস্বীকৃতি জানায়। ফলে এশিয়ান ফুটবল কনফেডারেশন ম্যাচটি স্থগিত করেছে। এর সূত্রপাত, সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে।

বিষয়:আল-নাসের উজবেকিস্তান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রোনালদো সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…