চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে হেরে কান্নায় বুক ভাসালেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, একজন গোলরক্ষক ও অন্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগের শিরোপা আগেই জিতে নিয়েছে আল হিলাল। দুইয়ে থেকে লিগের খেলা শেষ করলেও আল নাসের স্বপ্ন দেখছিল কিংস কাপ জেতার। টুর্নামেন্টের ফাইনালে পেরে ওঠেনি সেই আল হিলালের সঙ্গেই। এবারও তাদের কাছে শিরোপা বিসর্জন দিয়ে কান্নায় বুক ভাসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুক্রবার রাতে সৌদি কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে হেরে গেছে রোনালদো বাহিনী। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচে আল হিলাল টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়েছে। তাতে কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে আল নাসের।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন ৩৯ বর্ষী রোনালদো। তাকে সামলাতে এগিয়ে আসেন সতীর্থরা। এই মৌসুমে গোলের রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু দলকে কোনো ট্রফি এনে দিতে পারেননি।

ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে লিড নেয় আল হিলাল। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল নাসের। শেষপর্যন্ত ৮৮ মিনিটে আল হিলালের জাল কাঁপান আইমান ইয়াহিয়া। ১-১ সমতায় ফেরে রোনালদোর দল। অতিরিক্ত সময়ে দুদলের কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকে।

Cristiano Ronaldo est INCONSOLABLE après la défaite aux tirs au but d’Al Nassr face à Al Hilal en finale de Coupe du roi des champions 🥺#AlHilalAlNassr pic.twitter.com/xLozSBYr9T

— CANAL+ Foot (@CanalplusFoot) May 31, 2024

টাইব্রেকারে ছিল বেশ নাটকীয়তা। উভয় দলই প্রথম শটে গোল করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় দল চার শটে গোল করে। ষষ্ঠ শটে উভয় দল গোল করতে ব্যর্থ হলে সপ্তম শটের প্রয়োজন হয়। এবার আল হিলাল গোল করলেও আল নাসের ব্যর্থ হয়।

Reneta

ম্যাচে ছিল কার্ডের ছড়াছাড়ি। আল নাসেরের একজন ও আল হিলালের দুই খেলোয়াড়কে দেখানো হয় লাল কার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরকিংস কাপরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT