ফুটবল

রোনালদোর জোড়া গোল, আরেকটি মাইলফলক

রোনালদো ও তার সতীর্থরা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে রোনালদো ও তার সতীর্থরা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বয়স ৩৯ হয়ে গেলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করে চলেছেন মহাতারকা। সবশেষ ম্যাচে আল নাসেরের হয়ে পেয়েছেন জোড়া গোল। তাতে ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের আরেক মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাতে আল গারাফাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রোনালদো। দুটি গোলই করেন বক্সের ভেতর থেকে। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ দলের হয়ে একমাত্র গোলটি আসে জোসেলুর থেকে। গ্রুপপর্বে চতুর্থ জয়ে তার দল নকআউট পর্বের দ্বারপ্রান্তে।

১০০০ গোল করে অবসর নেয়ার যে ইচ্ছে, সেদিকে ছুটে চলেছেন দুরন্ত গতিতে। নতুন মৌসুমে রোনালদোর গোল এখন ১৮টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ৪টি। সিআর সেভেনের মোট গোলসংখ্যা এখন ৯১৩টি।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে রোনালদো বলেছেন, ‘আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং সবসময় গোল করা ও জেতাতে মনোযোগ দেই। যদি দল জেতে, আমি খুশি। এই জয় সমর্থক, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।’

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

বিষয়:আল হিলাল আল-নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…