চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা-উইকেটের হিসেবে গাজায় অর্থ দেবেন রিজওয়ানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের তিন খেলোয়াড়ের ছবি, সবাই ক্রিকেট জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ হয়ে পড়া গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়িঘর, হাসপাতাল সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস।

এক্স হ্যান্ডলে বার্তায় গাজার মানুষের জন্য অনন্য পদক্ষেপের কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। এদিন তারা করাচি কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে বলেছে, মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের পিঠে ১ লাখ করে পাকিস্তানি রুপি গাজার জন্য দেবে ফ্র্যাঞ্চাইজিটি। যা বাংলাদেশি টাকায় ৪৩ হাজার টাকা।

ম্যাচের আগে টস করতে নেমে ঘোষণাটি দেন মুলতান অধিনায়ক রিজওয়ান। বলেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি ছয় ও উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও তখন আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান।

Banglabid

পরে মুলতানের মালিক আলি তারিন ভিডিও বার্তায় জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতানস ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’

এদিন করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬টি উইকেট শিকার করেছেন। দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে। যদিও ম্যাচ জিততে পারেনি রিজওয়ানরা। আগে ব্যাটে নেমে অধিনায়কের সেঞ্চুরিতে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। লক্ষ্য তাড়ায় নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাপাকিস্তানপিএসএলমুলতান সুলতান্সরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT