চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু কাণ্ডে স্পেনের হয়ে বিশ্বজয়ীদের ‘না খেলার’ সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপ জয়ের পর চুমু কাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল বিতর্ক। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের দাবি, সম্মতি নিয়েই বিশ্বজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন। যে কারণে পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দেন ৪৫ বর্ষী রুবিয়ালেস। তবে হারমোসো বিবৃতিতে জানান, চুমুতে তার কোনো সম্মতি ছিল না। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ঘটনার জেরে এবার স্পেনের হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনের সঙ্গে আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তারা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যেই রুবিয়ালেসকে বরখাস্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার। ফিফাও শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

শুক্রবার আরএফইএফ-এর বিশেষ সভায় অনেকেই রুবিয়ালেসের পদত্যাগের আশা করেছিলেন। তবে সভায় ফেডারেশন সভাপতি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বলেছেন ‘আপনি কি মনে করেন ঘটনাটি এতটাই গুরুতর যে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সেরা ব্যবস্থাপনার পরও আমার সরে যাওয়া উচিৎ? আমি পদত্যাগ করছি না।’

“হারমোসো একটি পেনাল্টি মিস করেছিল। সব খেলোয়াড়দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সে এসে আমাকে মাটি থেকে উপরে তুলেছিল। আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। পরে একজন আরেকজনকে জড়িয়ে ধরি। আমি তাকে বলেছিলাম, ‘ভুলে যাও পেনাল্টি, তুমি অসাধারণ, তোমাকে ছাড়া আমরা বিশ্বকাপ জিততাম না।’ সে বলল- ‘তুমি দারুণ।’ আমি বললাম ‘একটা চুমু?’ এবং সে বলল- ‘হ্যাঁ’।”

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে হারমোসো দাবি করেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই লুইস রুবিয়ালেস তার বক্তব্যে যা যা দাবি করেছেন, বিশেষ করে সম্মতিসূচক চুমুর ব্যাপারটি নিয়ে বলতে গেলে, তার সঙ্গে এই বিষয়ে কোনো কথাবার্তাই হয়নি। এগুলো মিথ্যা এবং নিজের সুবিধার অন্যদের নিয়ন্ত্রণ করতে যে সংস্কৃতি তিনি গড়ে তুলতে চান, এটি তারই অংশ।’

Reneta

‘আমি এটি জানানোর প্রয়োজন অনুভব করেছি। কারণ আমি বিশ্বাস করি, খেলাধুলা কিংবা যেকোনো কাজের জায়গায় অসম্মতির পরও কেউ যেন এমন আচরণের শিকার না হয়। ওই সময় নিজেকে অসহায় লেগেছিল, আবেগে পরিচালিত একজন যৌনতাবাদী মানুষের স্থান-কাল-পাত্র ভুলে যাওয়া আচরণ। এটাতে আমার কোনো সম্মতি ছিল না। সহজ ভাষায়, আমাকে সম্মান দেয়া হয়নি।’

হারমোসোর সেই বিবৃতির পরেই বিশ্বজয়ী দলের সদস্য ও অন্যান্য খেলোয়াড়রা রুবিয়ালেসের পদত্যাগের দাবি তুলেন। এমনকি তিনি পদত্যাগ না করা পর্যন্ত স্পেনের হয়ে তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএফইএফচুমু কাণ্ডমেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT