জনপদ

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হত্যা

People gathered in a lush green field with banana trees, some taking photos and observing. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা হত্যার পর বাড়ির পাশে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা।

বুধবার ৫ নভেম্বর সকালে উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তি একই এলাকার মৃত ওয়াজেদ আলী খানের ছেলে কামাল খান (৬৫)।

স্থানীয়রা জানান, কামাল খান সরকারি একটি জাদুঘরে চাকরি করতেন। অবসরের পর পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়ি টাঙ্গাইলে যান জমি-জমা দেখাশোনার জন্য। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। বুধবার সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…