২ কোটি দর্শক দেখলো ‘তোমার ঠিকানায়’

‘নাটকের মানের চেয়ে ভিউ গুরুত্বপূর্ণ’র এই সময়ে যারা এখনও গল্প কিংবা নির্মাণ কৌশলকেই প্রধান মনে করেন, তরুণ নির্মাতাদের মধ্যে এই সংখ্যা হাতে গোণা। এমন হাতে গোণাদের একজন ‘লিফলেট’খ্যাত নির্মাতা সেরনিয়াবাত শাওন।
তরুণ এই নির্মাতার পরিচালনায় খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত ‘তোমার ঠিকানায়’ নাটকটি দুইমাসের ব্যবধানে ইউটিউবে ২০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।
হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি মুক্তি পেয়েছে ‘তোমার ঠিকানায়’। নাটকটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে।
নাটকটি দেখে কয়েক হাজার দর্শক ইতবাচক মন্তব্য করেছেন। শুধু দেশ নয়, প্রবাসীরাও নাটকটি দেখে নানান ধরনের মন্তব্য করেছেন।
নাটকের সাফল্য প্রসঙ্গে নির্মাতা সেরনিয়াবাত শাওন বলেন, “বাড়তি হাস্যরস কিংবা অতিরিক্ত দুঃখের আয়োজন ছাড়াও যে দর্শক সহজ-সরল ও জীবনঘনিষ্ঠ গল্প দেখতে ভালোবাসেন, খুব অল্প সময়ে‘তোমার ঠিকানায়’-এর ২ কোটি ভিউ অর্জন সেই ভালোবাসারই প্রতিফলন। দর্শকের এই ভালোবাসাই ভবিষ্যতে আরও সুন্দর গল্প নির্মাণের অনুপ্রেরণা।”






