ফুটবল

এমবাপে চাইলেও এখন রিয়ালে আসা ‘অসম্ভব’

এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ছবি ফুটবল মাঠে নেওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে মৌসুমে ফ্রান্সের তারকা স্ট্রাইকার কাইলিয়ান এমবাপের সাথে চুক্তি করা হচ্ছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ ক্লাবটির অবস্থা এমন, এমবাপে তাদের নজরে থাকলেও এমৌসুমে চুক্তির বিষয়টি আয়ত্তের বাইরে চলে গেছে এবং অসম্ভব হয়ে পড়েছে।

পিএসজির ২৪ বর্ষী তারকাকে ঘিরে খবর হয়েছিল, আর্থিক লাভের জন্য তিনি ফরাসি ক্লাবটিতে থেকে গেছেন। তবে তিনি যদি ফ্রি-এজেন্ট হিসেবে রিয়ালে আসেন তাতে পরের মৌসুমে লাভজনক বোনাসই পাবেন। এমবাপেও সেটাই করতে চান।

তবে এই মুহূর্তে বিপদে আছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আপাতত এমবাপে ছাড়া তার আর কোনো পরিকল্পনা নেই। নতুন মৌসুমে কেনার জন্য তার হাতে নেই কোনো ভিন্ন নামও। যা কোচ কার্লো আনচেলত্তিকে কঠিন বিপদে ফেলতে পারে। কারণ অভিজ্ঞ করিম বেনজেমা কিছুদিন আগে বার্নাব্যু ছেড়ে সৌদিতে পাড়ি জমানোয় স্ট্রাইকারের জায়গা ফাঁকা হয়ে পড়েছে।

এমবাপেকে আনার জন্য রিয়াল সর্বসম্মত ছিল। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও ছিল ক্লাবটির আগ্রহে। কিন্তু তারা কেবল ফরাসি তারকার দিকে দৃষ্টি আটকে রাখে। এখন এমবাপেকে এই মৌসুমে না পাওয়ায় সংকট মেটাতে অন্যদিকে তাকাতে হবে রিয়ালকে।

বিষয়:কিলিয়ান এমবাপে পিএসজি পেরেজ ফ্রান্স রিয়াল মাদ্রিদ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…