ফুটবল

মৌসুম শেষে রিয়ালে যোগ দেবেন এমবাপে

এমবাপে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে এমবাপে পিএসজিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কয়েক মৌসুম ধরেই আলোচনায় ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কাইলিয়ান এমবাপে। এতদিন সেই আলোচনা বেশি দূর না এগোলেও এবার মৌসুম শেষে রিয়ালেই যোগ দিবেন ফরাসি তারকা। দাবি ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ার।

লা প্যারিসিয়ার বরাতে ইএসপিএনের প্রতিবেদনে আসে, নিজের সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদ, কোনো পক্ষকে এখনও জানাননি ২৫ বর্ষী এমবাপে। তবে নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয়েছে।

চলতি মৌসুমের জুনে কাইলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। এরপর ফ্রি-এজেন্ট হবেন ফরাসি তারকা। নতুন ক্লাবে যোগ দেয়ার ব্যাপারেও থাকবে না কোনো বাধা।

২০২২ সালে এমবাপের রিয়ালে যোগ দেয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়। তবে অনেক নাটকের পর তিনি পিএসজি ছাড়েননি। এদিকে এমবাপেকে ধরে রাখতে পিএসজির মালিক সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও কানাঘুষা চলছে। চূড়ান্ত চুক্তির আগে তাই নাটক হতে পারে এবারও।

বিষয়:এমবাপে ফ্রান্স রিয়াল মাদ্রিদ লা লিগা লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…