মতামত

নৃত্য নিছক বিনোদন নয়! আত্মীক দর্শন এবং সাংস্কৃতিক-কুটনীতির বার্তাবাহক

নৃত্য নিছক বিনোদন নয়! আত্মীক দর্শন এবং সাংস্কৃতিক-কুটনীতির বার্তাবাহক

ছবি: এআই

নৃত্য সহজ বাংলায় নাচ। মূলত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ছন্দময় ও শিল্পসম্মত নড়াচড়ার একটি রুপ। নাচ সাধারণত গীত মানে গানের সাথে পরিবেশন করা হয়। আবার বাদ্য ও ছন্দের সাথেও হয় সামঞ্জস্যপূর্ণ। মানুষ তার সহজাত আনন্দ প্রকাশ করে নেচে গেয়ে। পারিবারিক সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে।

নাচ-গান সনাতন ধর্মে ধর্মীয় আচারের অন্যতম অনুসঙ্গও বটে। তবে নৃত্য বা নাচ কিন্তু শুধু এক সাংস্কৃতিক চর্চার অন্যতম শৈল্পিক এক উপস্থাপনা নয়। বরং নাচের মাধ্যমে নিজ জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় মেলে। আর সেই জনগোষ্ঠীর আত্মীক বোধ ও দর্শনের বর্হিপ্রকাশও বটে। যা যে কোন দেশের জন মানুষের সাংস্কৃতিক ঘরানা তথা নিজস্বতা পরিচয়ও উপস্থাপন করে।

নাচের ধরণ ধারণ:
জাতি, গোষ্ঠী ও দেশ ভেদে আমরা কয়েক ধরনের নৃত্য দেখি৷ এর মধ্যে অন্যতম:
প্রথমত: ধ্রুপদী নৃত্য, দ্বিতীয়ত: লোক নৃত্য
তৃতীয়ত: উপজাতি বা বিভিন্ন নৃ-গোষ্ঠীর নিজন্ব ধরণে আদিবাসি নৃত্য
চতুর্থত: আধুনিক ও সম-সাময়িক নৃত্য।

নাচ যখন কুটনীতির আতিথিয়েতা ও উষ্ণতার আহ্বান:
বিভিন্ন দেশের নিজস্ব আঞ্চলিক পরিসরে লোকাচার একেক রকমের। এক্ষেত্রে দেশে দেশের নিজস্বতা তুলে ধরতে এমনকি অথিতি আপ্যায়নেও নৃত্যের প্রসার দেখি।
যেমন: চীনের ‘লায়ন’ বা ‘সিংহ ডান্স’ এবং ‘ড্রাগন ড্যান্স’। আবার বিশ্বের বৃহৎ পরাশক্তি রাশিয়া মহাসমারোহে পালন করে ‘খলেব সল ( khleb sil)—বা লবণ-রুটি ডান্স’। এই নাচ মূলত একধরনের রাশিয়ার নিজস্ব প্রথা। যা স্বাগত বা আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে পরিবেশিত হয়। সেদেশ আমন্ত্রিত অতিথিদের বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি বিশেষত কূটনীতিক আচারে এই নাচের ব্যবহার হয়ে থাকে। সেদেশ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানসহ রাষ্ট্রীয় অতিথিদেন বরণ করে নেওয়া হয় এই নাচের মাধ্যমেই। সেদেশের ঐতিহ্যবাহি পোশাক পড়ে লোকসঙ্গীত ও লোকনৃত্যের তালে তালে লবণ ও রুটি দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় মূলত শিল্পীরা খোরাভেদ বা বৃত্তাকারে দল বেঁধে নেচে থাকেন। আর নাচের ধরণ ‘কালিরকাও’ ও ‘ব্যালে টাইপের’ নাচই করে থাকেন শিল্পীরা। শিল্পীদের পরণে থাকে রঙিন মানে তাদের ভাষায় ‘সারাফান পোশাক’। মাথায় গেঁথে নেন সে দেশের ভাষায় ‘কোকোশনিক মুকুট’ ও রুমাল। রাষ্ট্র বা বিশ্ব নেতাদের সেদেশে আগমন উপলক্ষ্যে পরিবেশিত নাচের মূল থিম— ‘আথিতিয়েতা, উষ্ণতা ও ঐক্য।’

নাচ নিছক বিনোদন না জাতিগোষ্ঠীর পরিচয় ও আধ্যাতিক দর্শন:
বৈশ্বিক বাণিজ্যিক বিপণনে শক্তিশালী দেশ চীনের রয়েছে হাজার বছরের ঐতিহ্য এক নাচ কেন্দ্রীক। আর এই নাচ শুধু মাত্র অঙ্গভঙ্গি নয়। এর অন্তঃনির্হীত মূল বার্তাও আছে। যা সে দেশটিকে আজকের বৈশ্বিক বাণিজ্যিক ক্ষমতাধর হয়ে উঠার পথে এক নিয়ামক বলেই ধরা হয়। কেননা চীনের হাজার বছরের ঐতিহ্যে শক্তিশালী সাংস্কৃতিক মিলন পুরো দেশের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে একসূত্রে গেঁথে রেখেছে।

নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সে দেশটিকে পৌঁছে দিয়েছে বিশ্ব কাতারে। সেদেশর বহুমাত্রিক নাচ নিজ দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বের সাথেও কুটনৈতিক সাংস্কৃতিক বিনিময়ে এক অন্যতম অনুসঙ্গও বটে। তাই চীনের ধরণ ভেদে নাচের মূল থিমঃ ‘সৌভাগ্য আনন্দ ও মৈত্রী।’

ভাবা যায় একটি দেশের নাচ শুধু সাংস্কৃতিক শিল্পের ধরণ না। বরং হাজার বছরের ঐতিহ্য মার্শাল আর্ট, লোকজ ঐতিহ্য এবং আধ্যাতিক দশর্নের সমন্বয়ক এক শিল্প। যা কেবল বিনোদন দেয় না। বরং কোন দেশের পুরো জনগোষ্ঠীর জীবন ধারণ ও সাংস্কৃতিক পরিচয় এবং দেশটির ব্যক্তি মানুষের চরিত্রের গল্প বলে। নাচ তাই চীনের মত দেশটির নিজস্বতার যে সৃংস্কৃতি তা রক্ষার এক শক্তিশালী মাধ্যমও বটে।

নাচ মানে আনন্দ প্রাণবন্ততা ও ঐক্যের আহ্বান:
চীনের মধ্যে বাস করে প্রায় ৫৬টি জাতিগোষ্ঠী। তাদের রয়েছে ভিন্ন সাংস্কৃতিক ও জাতিগত বৈশিষ্ট্য। যা এই নাচের সাথেও ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে। দেশটির নাচের দুটি ধারা:

প্রথমত: ক্ল্যাসিক্যাল Classical Dance মূলত রাজ দরবার, অপেনা হাউস এবং মার্শাল আর্ট ধরণের। এই নাচ অত্যন্ত কঠিন, শারীরিক কসরতে একই সাথে নমনীয়তাকে প্রকাশ করে।

দ্বিতীয়ত: অন্যদিকে লোকনৃত্য বা Folk Dance সাধারণ মানুষের প্রাণের স্পন্দনের এক বর্হিপ্রকাশের এক উৎসব। সাধারণ কৃষি কাজ ও ধর্মীয় আচার হিসেবে পালিত হয় পরিবেশিত হয় দলীয় ভাবে। যেখানে ‘আনন্দ ও প্রানবন্ততা ও ঐক্যের’ আবহের বার্তা প্রকাশ করে।

উপমহাদেশের নাচ:
ভারতীয় উপমহাদেশে নাচের এত ধারা আর এর অন্তর্নিহীত তাৎপর্য ছোট্ট এক লেখায় তুলে ধরা সম্ভব নয়। তথাপিও এতদ অঞ্চলে নাচের মাহাত্ম্যের পিছে যে আত্মীক দর্শন তা তুলে ধরাটা খুব প্রাসঙ্গিক। এই মহাদেশে নাচের ধরণে মোটা দাগে তিনটি ধারা দেখা যায়।

একটি: শাস্ত্রীয় ঘরানার নাচ
আরেকটি: লোকনৃত্য
সর্বশেষ আরেক ধারাঃ উপজাতি বা নৃ-গোষ্ঠীর নাচ। তবে বিস্ময়কর হলেও সত্য যে, এক শাস্ত্রীয় ঘরানার নাচের যত রকম ফের তা সত্যই বিস্ময়কর। এর মধ্যে অন্যতমঃ ভরতনাট্যম, কথক, মনিপুরি, উডিষ্যা, কথাকলি ও ভরতনাট্যম ইত্যাদি৷

বাংলাদেশে নাচের ধারা:
এককভাবে বাংলা অঞ্চল বা বাংলাদেশের নাচের ধারা সেও কম ঐতিহ্য ময় নয়। কেননা এদেশে বাউল নাচ, লাঠি ও ঢালি নাচ, গম্ভীরা ও জারি নাচ, ছৌ নাচ, ধামাইল ও ধুনতি নাচ, লেটো ও ছোকরা নাচ উল্লেখ্যযোগ্য। অঞ্চল ভেদে এমন ধারার বাইরেও নাচের সংস্কৃতি এদেশের মাটি মানুষের শেকড়ের কথা বলে।

আমাদের জাতীয় কবি তার শৈশব কৈশোরে এই ‘লেটো দলের’ নেচে গেয়ে বেড়ে উঠেছেন। তিনি তার নিজ জন্মভূমিতে কত কত অঞ্চল মাতিয়ে বেড়িয়েছেন এই ‘লেটো’ দলের হয়ে নেচে এবং গান লিখেছেন তার ইযাত্যা নেই। এই লেটো দলের সাথে যুক্ততা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার আত্মায় আধ্যাতিক, মননে উদার সেকুলার আধ্যাত্মীক শক্তি তা জুগিয়েছে— বহুমাত্রিক লেখক কবি সাহিত্যের সাধক হিসেবে গড়ে দিয়েছেন—ইতিহাস সাক্ষী।

উপসংহার:
একজন শিক্ষক নাচবেন তাতে কারো বাঁধা দেওয়া কিছু নেই। এটা নিতান্তই ব্যক্তিগত স্বাধীনার বিষয়। তিনি পারিবারিক আয়োজনে নাচবেন বা আর কি করবেন সেটা নিয়ে কারো মাথা ব্যথা হওয়াটার মানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ যা খুবই নিন্দনীয়। তবে শিক্ষক যখন সোস্যালি নীতিনির্ধারক হয়ে উঠেন নিজ থেকে সমাজ দল রাষ্ট্র দথা ব্যক্তি সমাজকে জ্ঞান দিতে আগ্রহী হন তখন সমাজের দশজনের চোখ থাকে তার প্রতি। কেন কি তিনি কখন কি বলবেন তারা শুনবেন এবং মান্য গন্য করে চলবেন। এক্ষেত্রে এই শিক্ষকের নাচ তখন আর ব্যক্তি পরিসরে সীমিত থাকে না। আর তার নাচের ভিডিও য়খন তিনি ছড়ান বা তার স্বজন প্রিয়জনদের মাধ্যমে ছড়াতে চান তখন তো আলোচনা অমুলক না! কেন কি, আপনি তখনই আরেক জনকে ব্যক্তি সমাজ রাষ্ট্র বা আরেক দলকে নিয়ে কিছু বলার এখতিয়ার রাখতে পারেন যখন আপনি নিজে হবে শুদ্ধাচারি এবং নিঁখুত। যদিও কোন ফেরেস্তা ছাড়া ব্যক্তি মানুষের পক্ষে একেবারে নিঁখুত হওয়া সম্ভব না। তথাপিো মোটা দাগে সাদা চোখে দেখা এমন সাধারণ ও মনুষ্য সমাজের চোখে সহজেই ধরা পড়ে এমন নিন্দিত কাজ তার কি করা উচিত!? তাহলে তিনি নিজেতে একটি মাপে উচ্চতায় না নিয়ে আরেক জনক বা ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্র সমাজকে জ্ঞান দিতে পারেন কি? নচ দেওয়া উচিত? এক্ষেত্রে আমি আপনি আমর নিজে সেই মান ও যোগ্যতা অর্জন করেই বলতে পারি। কিন্তু কিছু দিন যাবৎ সেই কাজটি করে চলেছেন বলেই মানুষেরা তার পানে চেয়ে থাকে তিনি কি বললেন কি করলেন!

সর্বপরি সোস্যাল মিডিয়ার এই যুগে আপনি রাষ্ট্র সমাজ দলকে যখন পথ দেখাতে চেয়ে মত তৈরি করবেন তখন কিন্তু আপনাকে সেই মত দেওয়র জন্য যথেষ্ট ভারিক্কি এবং ওজনদার হতে হবে। এক্ষেত্রে পেশায় শিক্ষক আমরা শিক্ষক মানে জাতি গড়ার কারিগর ভেবে তাদের সেই ভাবে মর্যদা, সম্মান ও একটা উচ্চতায় ভিন্ন কাতারে রেখেই দেখতে অভ্যস্থ। আর এখানেই একজন শিক্ষকের দায় থাকে৷ ব্যক্তি, শিক্ষার্থী সমাজ রাষ্ট্র তাকে যে সম্মান দিয়েছে সেটা বজায় রেখে চলাফেরা করার।

সঙ্গত কারণেই তিনি পারিবারিক আয়োজনে বাবা চাচা, বড় ভাই, বোন, মুরুব্বিদের সামনে এমন কোন আচরণ করবেন না যা পরিবারের সবাইকে এক সাথে বসে উপভোগের না হয়ে লজ্জার ও শালীনতা লঙ্ঘন করে। এদেশে এসময় বাবা মা বাড়ির বড়দের সাথে বসে একই সিনেমা দেখার রেওয়াজ চালু ছিল। কালের সাক্ষী আজ হয়ত সম্ভব না।

তথাপিও বিয়ের মত পবিত্র অনুষ্ঠানে যেখানে পরিবারের বাইরে আত্মীয় স্বজন বহুজনের নানা বয়স ভেদে উপস্থিতি থাকে। সেখানে একজন শিক্ষক নাচের জন্য নিশ্চিত রগরগে সুড়সুড়ি দেওয়া গান বেছে নেবেন না? যা পরিবারের কিশোর তরুণদের সাথে বযসী মুরুব্বি কিংবা সমবয়সী আর কাউকে লজ্জিত করে।

অবশ্যই নাচ পারিবারিক আবহে বিনোদন ছাড়াও নির্মল আনন্দ দেয়। একই সাথে যে উপলক্ষ্যে কাছের-দূরের স্বজনদের এক জায়গায় মিলিত হয়ে পারিবারিক আবহে “ঐক্য ও সম্পর্কের” ভিত্তি মজবুত করে। সেটাই এদেশে না সারা বিশ্বের দেশে দেশে পারিবারিক মিলনের অন্যতম উদ্দেশ্য।

তাই স্বজন প্রিয়জনদের উপস্থিতিতে এক ছোট্ট শিশুর নাচ কিংবা বিনোদন দেয় সেই নায়ক চলচ্চিত্র অঙ্গনের কারো নাচের সাথে একজন শিক্ষকের নাচের মধ্যে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। তাতে যে, পেশাজীবী ও ব্যক্তি সত্তার ভিন্নতায় আচরণগত রুচিগত বোধগত পার্থক্য নির্দেশ করে। আর এটাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত।

তাই শিক্ষক ভাইয়ের বিয়েতে নাচবেন যে কেউ তার স্বাধীনতায়। তবে তিনি যখন পেশায় শিক্ষক তখন তার রুচি শিক্ষা ও সাংস্কৃতিক বোধে পরিমিত বোধ থাকতেই হবে। তিনি নায়িকা বা চলচ্চিত্রের কেউ হলে তাকে নিয়ে আলোচনা হতোই না। কিন্তু তিনি যখন শিক্ষক তাও একটি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তখন তার নাচের ক্ষেত্রে গান, সুর বাদ্য সবই হবে রুচিশীল। এটাই মানুষের কাছে প্রত্যাশিত।

এখন প্রশ্ন উঠতে পারে কিংবা রুচিশীলতা ব্যাখ্যা একেক জন একেক ভাবে করবেন। তাও তর্কের খাতিরে করবেন। সেক্ষেত্রে সহজ উত্তর হলো পারিবার ও পারিবারিক আবহ। যেখানে বয়স ভেদে নানান বয়সের কাছের-দূরের স্বজন আছে এক্ষেত্রে রুচির ধারা হাজার বছরের বাংলাদেশে পরিবারে পরিবারে পারিবারিক চর্চা হয়ে আসছে। এখানে রুচিশীলতা নতুন করে শেখানোর কিছু নেই।

সুতরাং নিজের ব্যক্তিত্ব, শিক্ষা, সাংস্কৃতিক রুচিতে চলতে গিয়ে তিনি তারা বা আর কেউ এমন কোন কাজ করবেন না। সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে প্রাসঙ্গিক যে, শিক্ষক হিসেবে তিনি এমন গান বেছে নেবেন না যে গানের কথা অশ্লিল ও রগরগে।

বিয়ের মত নতুন দম্পতির এক বন্ধনে আবদ্ধ হওয়ার আবহ যেখানে মুখে না বললেও পবিত্রতা, কল্যাণ ও মঙ্গল কামনায় করেন সকলে। স্বজন প্রিয়জনেরা শুভাশিস নিয়ে এমন মহতী আসরে আসেন। সেখানে সুড়সুড়ি দেওয়া গানের কথায় এমন নাচ কি বার্তা দেয়?

তাছাড়া এদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে কত অসাধারণ সব বিয়ের জন্য লোকগান, রবীন্দ্র-নজরুল এমনকি হালের হাল ফ্যাশনের আধুনিত গান তো আছেই। সেই সব বেছে নিয়েই তো মুম্বাই বা বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটিদের বিয়ের আসরে শিল্পীত আসর দেখেই আমরা প্রতিবেশি দেশের মানুষেরা উদ্বুদ্ধ হয়েছি। সেক্ষেত্রে অনুকরণ করলে তো শিল্পীত রুচিসম্মত গান বেছে নেওয়া যেত না?

আবারো বলি, নাচ কোন সমস্যা নয়। তবে পারিবারিক আবহ, পেশা এবং নাচের জন্য কোন গান ও তাল, সুর-বাদ্যি বাছবেন সেটা অবশ্যই শিক্ষা ও রুচির পরিচায়ক। বস্তির বা আর যে কেউ এমন রগরগে গানে নাচের আগে দশবার না ভাবলেও চলবে! কিন্তু একজন শিক্ষক না ভাবলে চলবে না। কেননা শিক্ষা ও শিক্ষক বলে তিনি একটি শ্রেনীর প্রতিনিধিত্ব করছেন। যার কারণে যে কোন শিক্ষক এমন কিছু করবেন না যা পুরো শিক্ষক সমাজের মর্যদাহানি হয়।

সঙ্গত কারনেই একজন শিক্ষকের নিজের কর্মই ও বোধের গভীরের শূন্যতার প্রকাশ হয় প্রকাশ্যে সোস্যাল মিডিয়ায় তখন আমরা অভিভাবকেরা শঙ্কিত না হয়ে পারি না। আমি আমরা ভাবতে বাধ্য হই আমাদের সন্তানকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি ? যেখানে এমন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন শিক্ষক রয়েছে?

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিষয়:নৃত্য বিনোদন সাংস্কৃতিক সাংস্কৃতিক উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…