চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শনীয় পারফরম্যান্স না হলেও ভালো ছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচে পিছিয়ে পড়ে জয় তুলে নেয়া ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে দশবার প্রথমে পিছিয়ে পড়ে শেষপর্যন্ত জিতে মাঠ ছেড়েছে দলটি। লাস পালমাসের বিপক্ষেও একইভাবে জয় তুলেছে কার্লো আনচেলত্তির বাহিনী। তাতে মৌসুমে সবচেয়ে বড় চমক জিরোনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোস দল। ম্যাচের তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। হাভিয়ের মুনোজের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। শেষদিকে ব্যবধান গড়ে দেন অঁরেলিয়ে শুয়ামেনি।

রিয়াল টানা দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে ম্যাচ জিতল। আগের ম্যাচে একই পরিস্থিতিতে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল। এবারের মৌসুমে এভাবে ছয়টি ম্যাচ লা লিগায়, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি স্প্যানিশ সুপার কাপে জিতেছে রিয়াল।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটি আমাদের একটি হাতিয়ার, বেঞ্চে থাকা বিকল্পের কারণে সবাই মাঠে অবদান রাখতে অনুপ্রাণিত হয়। অনেককিছুই হয়তো পরিকল্পনা অনুযায়ী ঘটে না। সেসময়ে বেঞ্চের দিকে তাকাতে হয়। কারণ আমাদের এখন পর্যাপ্ত বিকল্প আছে যারা ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। ছেলেরাও এমনকিছুর জন্য তৈরি থাকে।’

ম্যাচ নিয়ে ৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘প্রথমে গোল হজম করাতে সবকিছু বদলে গেছে। প্রথমার্ধে আমরা আরও বড় পরিসরে যাওয়ার জন্য কৌশলগত পরিবর্তন এনেছিলাম। ম্যাচে দর্শনীয় পারফরম্যান্স না হলেও ভালো ছিল।’

এই জয়ে ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। তাদের সমান ম্যাচ খেলে রিয়ালের ১০ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিভিবিসিয়াসরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলা লিগালাস পালমাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT