চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈশভোজে সান্তিয়াগো বার্নাব্যু ‘স্বপ্নের’ গোলের কথা বলেছিলেন এনড্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আগামী গ্রীষ্ম মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগদানের অপেক্ষায় রয়েছেন ব্রাজিলের ওয়ান্ডার বয় এনড্রিক। তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে গোল পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক এবার স্পেনের সঙ্গেও জালের দেখা পেলেন। রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের স্বপ্নপূরণ হয়েছে বলে জানান বিশ্ব ফুটবলের বড় তারকা হয়ে ওঠার বার্তা দেয়া ১৭ বর্ষী ফুটবলার।

মঙ্গলবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে রাফিনহার পরিবর্তে মাঠে নামার ৫ মিনিট পরই বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন পালমেইরাসে খেলা এ ফুটবলার। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম ম্যাচটিকে তিনি স্মরণীয় করে রাখেন। স্প্যানিশ জায়ান্টদের হোম ভেন্যুতে গোল করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান।

‘আমি গতকাল নৈশভোজের সময় বলেছিলাম যে, এখানে আমার প্রথম গোল করার স্বপ্ন দেখছি। আমি এই দলের তারকা নই। ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে এই দুটি গোলের জন্য আমি আমার সতীর্থদের এবং কোচ ডোরিভালের কাছে ঋণী। কারণ আমাকে বেছে নিয়ে এই দুই ম্যাচে খেলতে দিয়েছে। জীবন যেভাবে চলছে, তাতে আমি ভীষণ আনন্দিত।’

‘বিশ্ব ফুটবলের বড় তারকা হবে এনড্রিক’- এমন মন্তব্য আগেই করেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল। ভবিষ্যতে তরুণ এ খেলোয়াড়ের কাছে দুর্দান্ত কিছুই আশার কথা স্পেনের বিপক্ষে ম্যাচের পর বললেন।

‘এই ছেলে অনেক প্রতিশ্রুতিশীল এবং দ্রুত বিকশিত হয়ে উঠছে। ওয়েম্বলি এবং বার্নাব্যুর মতো দুটি বড় স্টেডিয়ামে সে তারকা হয়েছে। এখন আমাদের তার অগ্রগতির বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে সে ম্যাচে ফল নির্ধারক হতে পারেন। তার গোল করার অনন্য বৈশিষ্ট্য রয়েছে। শুধুমাত্র দুর্দান্ত স্কোরারদেরই এমনটা থাকে। সে এমন এক খেলোয়াড় যে পার্থক্য তৈরি করে।’

এনড্রিকের পাশাপাশি বার্সেলোনার পর স্পেনের জার্সিতে দারুণ খেলা তরুণ ফুটবলার লামিন ইয়ামালের প্রশংসাও করে ডোরিভাল। এই দুজনকে নিয়ে দিয়েছেন বড় এক ভবিষ্যদ্বাণী, ‘আমি নিশ্চিত এনড্রিক এবং স্পেনের লামিন ইয়ামাল যাকে আমি বার্নাব্যুতে দেখেছি, তারাই ২০২৬ সালের বিশ্বকাপের দুই বড় তারকা হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনড্রিকব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যুস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT