বাংলাদেশ

সাংবাদিক শফিক রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক শফিক রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

সাংবাদিক শফিক রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ২০২১ সালের এই দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকায় সাংবাদিক শফিক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সাংবাদিকতা জীবনে শফিক রহমান বিচিত্রা, প্রোব, নিউইয়র্কভিত্তিক একাত্তর, অর্থনীতি প্রতিদিন, ডেইলি সান ও সাউথ এশিয়ান মনিটরসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। পেশাদার ফটোগ্রাফার না হলেও ছবি তোলার প্রতি তার আগ্রহ ছিল। তার তোলা ছবি নিয়ে ‘যন্ত্রযানের যাপিত জীবন’ ও ‘দুঃখের দিগন্ত’ শিরোনামে দুটি একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী দুটি সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে।

শিক্ষার আলো সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন শফিক রহমান। তাঁর সাংবাদিকতা, আলোকচিত্রচর্চা ও শিক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন।

বিষয়:পেশাদার ফটোগ্রাফার মৃত্যুবার্ষিকী সাংবাদিক শফিক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…