ফুটবল

সুযোগ পেলে ছাড়ে না রিয়াল, বলছেন বার্সা তারকাই

সুযোগ পেলে ছাড়ে না রিয়াল, বলছেন বার্সা তারকাই

রিয়াল মাদ্রিদের কাছে হারলেও এল ক্ল্যাসিকোতে ভালো খেলেছে বার্সেলোনা, বলছেন ক্লাবটির ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। তিনি দাবি করেছেন, ম্যাচজুড়ে বার্সাই সবচেয়ে ভালো সুযোগগুলো তৈরি করেছে। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগিজ তারকা সতীর্থদের বলের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দলের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখতে বলেছেন।

ন্যু ক্যাম্পে রিয়ালের কাছে ২-১ ব্যবধানে হারের পর বার্সার ফুলব্যাক কানসেলো দলের পারফরম্যান্সের পক্ষে কথা বলেছেন। বলেছেন, ‘চূড়ান্ত স্কোর মাঠে বার্সেলোনার পারফরম্যান্সের সঠিক প্রতিফলন নয়, আমার দৃষ্টিতে আমরাই ভালো দল ছিলাম, কিন্তু এটাই রিয়াল মাদ্রিদ, তারা খুব কম সুযোগ তৈরি করেও গোল আদায় করে নেয়। আমার মনে হয় সামগ্রিকভাবে আমরাই ভালো দল ছিলাম, তবে এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

‘অনেক সময় আমরা প্রতিপক্ষকে চাপে রাখতে চাই, আবার কখনও বল পায়ে রেখে খেলার নিয়ন্ত্রণ নেয়া প্রয়োজন, যা আমাদের শক্তির জায়গা। আমাদের বলের ওপর আরও নিয়ন্ত্রণ রাখতে হবে, বল ঘোরাতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে, যদিও রিয়াল মাদ্রিদের চেয়ে আমরা বেশি সুযোগ তৈরি করেছিলাম। আমরা একটি বিনয়ী দল, আমরা কঠোর পরিশ্রম করতে ভালোবাসি। ‘

আলাভেসের বিপক্ষে ম্যাচ নিয়ে ক্যানসেলো বলেছেন, ‘দল এখন পুরোপুরি পরের ম্যাচে তিন পয়েন্ট অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে। ছেলেরা ইতিমধ্যেই আলাভেসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। আমরা সেটাই দিতে চলেছি।’

শনিবার ন্যু ক্যাম্পে বার্সেলোনা আতিথ্য দেবে আলাভেসকে।

বিষয়:জাভি এস্পার্ত জোয়াও ক্যানসেলো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…