চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীকে রাজের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
বিনোদন
A A

মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী পরীমনি। বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তান জন্ম দেন তিনি। খবরটি আগেই মুঠোফোনে নিশ্চিত করেছেন পরীমনির স্বামী ও অভিনেতা শরিফুল রাজ।

এবার স্ত্রীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি শেয়ার করলেন রাজ।

বর-কনের পোশাকে রাজ-পরী, এমন একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় পত্নী পরীমনি।’ সেই সঙ্গে ভি-সাইন দিয়ে ছেলে সন্তান হওয়ার খবরটিও জানান।

Banglabid

পরাণ’ ও ‘হাওয়া’র বদৌলতে সবখানেই শরিফুল রাজের প্রশংসা! দুটি ছবির সাফল্য যখন উদাযপনের সময়, তখন রাজ অনেকটা ঘর বন্দী। তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে, কারণ হিসেবে মঙ্গলবার দুপুরেও এমনটাই বলছিলেন এই নায়ক।

পিতৃত্বের অনুভূতি জানিয়ে রাজ বলেছিলেন, পরী অন্তঃসত্ত্বা হওয়ায় ওকে সময় বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় আমাকে থাকতে হচ্ছে। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পাচ্ছি। এটা ব্যাখ্যা করা যায় না। যারা বাবা-মা হয়, তারা বুঝবে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

Reneta

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়গুণিনছেলেঢাকাই সিনেমাপরীমনিপুত্র সন্তানরাজরাজ্যরাণীশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT