বিনোদন

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আদালতে পরীমনির পক্ষে জামিনের আবেদন করেন এবং শুনানিতে অংশ নেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরীমনির আইনজীবী সেদিন অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেছিলেন। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে এসে আত্মসমর্পণ করেন পরীমনি। এরপর তার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।

বিষয়:নায়িকা পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…