চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতে নক্ষত্র পতন, চলে গেলেন উস্তাদ রশিদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ! সংগীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত হয়েছেন শাস্ত্রীয় সংগীতের গুণীজন উস্তাদ রশিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। 

মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে স্থানীয় সময় পৌনে ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এমন খবরই দিয়েছে কলকাতার সংবাদমাধ্যমগুলো।

বেশকিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন রশিদ খান। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয়।

বেশ কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী শিল্পী। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠার মাঝেই তার মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ (স্ট্রোক) হওয়ায় গেল বছরের শেষে গুরুতর অবস্থায় তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন।

ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানাটি প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁর কাছ থেকে তালিম নিয়েছিলেন রশিদ খান। যিনি ছিলেন রশিদের দাদু। গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ’র থেকেও তালিম নিয়েছেন রশিদ খান। সম্পর্কে তিনি তার মামা। তবে শাস্ত্রীয় সংগীত ছাড়াও বহু ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উস্তাদ রশিদ খানওস্তাদ রশিদ খানলিড বিনোদনশাস্ত্রী সংগীতশাস্ত্রীয় সংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT