বিনোদন

চলে গেলেন পণ্ডিত ছন্নুলাল মিশ্র

বাংলাদেশের পণ্ডিত ছন্নুলাল মিশ্রের স্মরণে থুমরি উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

থুমরি উৎসবের অনুষ্ঠানে শিল্পীরা ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করছেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্র আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী এই শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মেয়ে নম্রতা মিশ্র জানিয়েছেন, “গত ১৭–১৮ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ভোররাত প্রায় ৪টার দিকে বাসায়ই তিনি প্রয়াত হন।”

শাস্ত্রীয় সংগীতের জগতে পণ্ডিত মিশ্র ছিলেন আলোকবর্তিকা স্বরূপ। তিনি শুধু গুরুগম্ভীর ধ্রুপদী সংগীতকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলেননি, বরং ভারতীয় সংগীত ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তাঁর প্রয়াত শোক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,“খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্রের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন ভারতীয় শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি শুধু শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেননি, বরং বিশ্ব অঙ্গনেও ভারতীয় ঐতিহ্যের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। আমি সৌভাগ্যবান যে তাঁর স্নেহ ও আশীর্বাদ সবসময় পেয়েছি। ২০১৪ সালে তিনি আমার বারাণসী আসনে প্রস্তাবকও ছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই!”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সংগীতে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বারাণসীতে পণ্ডিত মিশ্রের শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে পরিবার, ভক্ত ও অসংখ্য সংগীতপ্রেমী তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

পণ্ডিত ছন্নুলাল মিশ্র পেছনে রেখে গেছেন এক ছেলে— তবলা বাদক রামকুমার মিশ্র, এবং তিন কন্যাকে। ইন্ডিয়া টুডে

বিষয়:ক্লাসিক ভারত শাস্ত্রীয় সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…