চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
সাইফের সঙ্গে ভক্তের হাতাহাতির দৃশ্য, আবদার না মানায় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ মিহির লালা আর নেই। শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রামের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার প্রয়াণে হিল্লোল দত্ত লিখেন, ১৯০৬ সালে প্রতিষ্ঠিত আর্য সংগীত সমিতি পরিচালিত চট্টগ্রামের প্রাচীনতম সংগীত শিক্ষাকেন্দ্র সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের অধ্যক্ষ সংগীতজ্ঞ ওস্তাদ মিহির লালা আজ (১৭ অগস্ট) সকাল আটটায় পরলোক গমন করেছেন। তার সাথে মুছে গেল চট্টগ্রাম তথা বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি অংশ।

১৯৪১ সালে জন্ম কক্সবাজারে হলেও বেড়ে উঠেছেন চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে। আইনজীবী চন্দ্র বিনোদ লালা ও কুলদাবালা লালার আট সন্তানের মধ্যে মিহির লালা তৃতীয় সন্তান। বড় ভাই রবীন্দ্র নাথ লালা দীর্ঘ ২৫ বছর বিখ্যাত ওস্তাদ পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন। তিনি অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে ‘প্রফেসর অব ক্ল্যাসিক্যাল মিউজিক’ ডিগ্রি লাভ করেন।

Banglabid

ওস্তাদ মিহির লালার স্ত্রী জয়ন্তী লালা নজরুল সংগীতশিল্পী। তিনিও শাস্ত্রীয় সংগীতের তালিম দিয়ে থাকেন। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মেয়ে চন্দ্রিমা লালা সংগীতে ডিগ্রি নিয়েছেন। ছেলে সুমন লালা একজন কম্পিউটার প্রকৌশলী।

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবেও যুক্ত ছিলেন মিহির লালা। ২০১৮ সালে তাঁকে জাতীয় শিল্পকলা একাডেমি পদক প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচট্টগ্রামমিহির লালালিড বিনোদনশাস্ত্রীয় সংগীতসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুটি বাঁধতে চলেছেন জোয়া ও সালমান?

পরবর্তী

পাগলা মসজিদে পাওয়া গেছে ৪ কোটি ৬১ লাখ টাকা

পরবর্তী
পাগলা মসজিদে টাকা গোনা হচ্ছে, মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা মসজিদে পাওয়া গেছে ৪ কোটি ৬১ লাখ টাকা

মালদ্বীপ বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে মালদ্বীপ বিএনপি

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT