বিনোদন

শিল্পকলায় শুরু শাস্ত্রীয় সংগীত কর্মশালা

শাস্ত্রীয় সংগীত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান, শিল্পকলায় শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় শুরু শাস্ত্রীয় সংগীত কর্মশালা, যেখানে শিল্পীরা পারফর্ম করছেন ও দর্শকরা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় রবিবার (২২ জুন) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা।

রবিবার বেলা ১২ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হবে এই কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব।

৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।

শিল্পকলায় শাস্ত্রীয় সংগীত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যদিকে মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার।

৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।

বিষয়:কর্মশালা শাস্ত্রীয় সংগীত শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…