চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ-শাহরুখের মতো হতে চেয়েছিলাম: রণবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
বিনোদন
A A

২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো ভাবে শুরু হলেও মাঝে বেশ কয়েকটি ভুল সিনেমা নির্বাচনের কারণে ছিটকে গিয়েছিলেন লাইমলাইট থেকে। তবে পরবর্তীতে অভিনয় দিয়ে ঠিকই নিজের অবস্থান তৈরী করেছেন এই অভিনেতা।

বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের পুত্র হওয়ায় জন্মের পর থেকেই তার বেড়ে ওঠা তারকা সমৃদ্ধ এক পরিবারে। তবে সম্প্রতি তার আসন্ন ছবি ‘শমসেরা’র প্রচারণার একটি ভিডিওতে রণবীর বলেছেন, পরিবারের কোন তারকা নয় বরং বড় হয়ে নাকি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো হতে চেয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি যখন বড় হচ্ছিলাম তখন আমি চোখের সামনে পর্দার হিরোদের দেখতে দেখতে বড় হচ্ছিলাম। আমি যে ধরনের জামা কাপড় পড়তাম, যে ধরনের হাবভাব করতাম সবটাই তাদের দেখে শেখা। কিন্তু আমি যখন অভিনয় জগতে এলাম, তখন আমি সেই ধরনের ছবি বেছে নিতাম না যে ধরনের ছবি হিরোরা বাছাই করতো। বরং, আমি অভিনেতা হতে চেয়েছিলাম। আজ যখন আমি ১২ বছর পেছনে ফিরে তাকাই তখন আমি সেই অবুঝ রণবীরকে দেখতে পাই যে হিরোদের নিয়ে মোহিত ছিল।

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের উপর নির্ভর করে ‘শমসেরা’ ছবিটি নির্মিত হয়েছে। রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্সে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ২২ জুলাই মুক্তি পাবে ছবিটি। -ফিল্মফেয়ার.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকাপুর পরিবারতামিলতেলেগুবলিউডরণবীর কাপুরশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত হয়ে চলে গেলেন রোনালদো

জুন ২৪, ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন মঞ্জুর

জুন ২৪, ২০২৬
ছবি: বিবিসি

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৪, ২০২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT