বিরতির সময় ফারহানকে কী বলেছিলেন কোচ
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর কোন দেশের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলল লাল-সবুজের দল। এই ম্যাচে ঘরের মাঠে অভিষেক হয়েছে উঠতি তারকা ফারহান আলি ওয়াহিদের।
ম্যাচের পর বাংলাদেশ কোচ থমাস ডুলি নতুন তারকা ১৯ বর্ষী উইঙ্গার ফারহানকে নিয়ে বলেছেন, ‘বিরতির সময় ফারহানের সাথে কথা বলেছিলাম যে, ওর উচিত বক্সের ভেতর ড্রিবল করা। নিজেদের গোলপোস্টের সামনে ড্রিবল করার চেয়ে সেটাই ওর জন্য বেশি ভালো। কারণ ওখানে বল হারালে বিপদ হতে পারে।’
‘কয়েকবার ফাউল হয়েছিল। কয়েকবার আমরা তা কাটিয়ে উঠেছি। তবে সেটা একটু ঝুঁকিপূর্ণই ছিল। ওর শক্তির সঠিক ব্যবহার করা উচিত আক্রমণভাগে। আর ও কী অসাধারণ একটা গোল করল। এক কথায় অবিশ্বাস্য! লড়াই করার মানসিকতা এবং আমাদের সার্বিক খেলায় সত্যিই ভীষণ আনন্দিত।’



