চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব রেকর্ড ভেঙ্গে দেবে রজনীকান্তের ‘জেলার’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের সঙ্গে উৎসাহী ভক্তদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার’। বিশ্বজুড়ে ৪০০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির মাধ্যমে দুই বছর পর আবার বড় পর্দায় ফিরেছেন রজনীকান্ত।

রজনীকান্তকে নিয়ে উন্মাদনা শুধু ভারতে নয়, ভারতের বাইরেও আছে অভিনেতার অসংখ্য ভক্ত। ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে জাপান থেকে ভারতে এসেছেন হিদেতোশি দম্পতি। তারা যে শুধু ছবি দেখতেই এসেছেন তা নয়, অভিনেতার জন্য জাপানি শাল এবং পাখাও এনেছেন উপহার হিসেবে।

ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন ছবিটি শুধু ভারতেই আয় করবে ৪০ কোটি রুপি। যার মাঝে ২০ কোটি আয় করবে তামিল নাড়ুতেই। ভারতের বাইরেও ছবিটি নিয়ে চলছে মাতামাতি। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ১ মিলিয়ন ডলারের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির। ধারণা করা হচ্ছে বিশ্বজুড়ে ছবিটি প্রথম দিনে আয় করবে ৪ মিলিয়ন ডলারের বেশি।

Banglabid

চেন্নাই এবং বেঙ্গালুরুতে ‘জেলার’ দেখার জন্য স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটির ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। বেশ কয়েকটি সংস্থা আবার কর্মীদের বিনামূল্যে ওই ছবির টিকিটও বিতরণ করেছে।

রজনীকান্তের এক ভক্ত মনে করছেন এই ‘ছবিটি ব্লকবাস্টার হবে’। আরেক ভক্তের মতে, ‘ছবিটি অভিনেতার ক্যারিয়ারের মাইলফলক হয়ে থাকবে’। আরেকভক্ত টুইটারে বলেছেন, ‘সব রেকর্ড ভেঙ্গে দেবে জেলার।’

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, ও জ্যাকি শ্রফকে। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। পরিচালনা করেছেন নেলসন।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে, পিঙ্ক ভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলাররজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT