পরিবেশ

রেমালের প্রভাবে অব্যাহত থাকবে বৃষ্টিপাত

বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষ, জল ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় ছাতা ধরে থাকা একজন মানুষ, ঝরঝরে জল পড়ছে, আবহাওয়া পরিবর্তনশীল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর এটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে সারাদেশে আজ রাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (২৮ মে) মঙ্গলবার দেশের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে- যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

বিষয়:বৃষ্টিপাত রেমাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…