পরিবেশ

ঢাকা ও আশপাশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ ‍আজ রোববার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

বিষয়:আবহাওয়া আবহাওয়া অফিস তাপমাত্রা বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…