চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে বিদায় বললেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে শিরোপা জেতার পর উল্লাসে ভাসছেন, ছবি তোলার জন্য ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ কাপ ফাইনালে অলিম্পিক লায়ন্সকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ফ্রেঞ্চ ক্লাবটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। পিএসজিতে শেষ ম্যাচে দারুণ কিছুর চেষ্টা করলেও গোলের দেখা পাননি ২৫ বর্ষী তারকা। গোল দুটি এসেছে ফ্যাবিয়ান রুইজ ও ওসমানে ডেম্বেলের থেকে।

এমবাপে পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে ১৫টি শিরোপা জিতে গেলেন। এরমধ্যে চারটি ফ্রেঞ্চ কাপ রয়েছে। ছয়টি লিগ শিরোপা আছে। শেষ ম্যাচে গোল না পেলেও পিএসজির সর্বকালের সেরা গোলদাতা তিনি, ক্লাবটির হয়ে মোট ৩০৮ ম্যাচ খেলতে নেমে ২৫৬ গোল করেছেন।

খেলার ২২ মিনিটে পিএসজির আক্রমণ, লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফ্রেঞ্চ উইঙ্গার ওসমানে ডেম্বেলে। ৩৪ মিনিটে ফরাসি লিগ চ্যাম্পিয়নদের শিরোপার আরও কাছে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার রুইজ। দুই গোলের ওই ব্যবধান রেখে ২-০তে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে টানা আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি লুইস এনরিকের দল। অলিম্পিক লায়ন্স এসময় প্রথম গোলের দেখা পায়, ৫৫ মিনিটে গোলটি করেন জ্যাক ও’ব্রায়েন। পরাজয়ে গোলের ব্যবধান কমাতে পারলেও খালি হাতে মাঠ ছাড়তে হয় দলটিকে। এমবাপের বিদায়ী মৌসুমে ফ্রেঞ্চ লিগের ঘরোয়ায় দ্বৈত শিরোপা জিতল পিএসজি। ২০২০ সালে ঘরোয়ায় ট্রেবলের পর এটি তাদের প্রথম দ্বৈত শিরোপা।

নিজের বিদায় নিয়ে এমবাপে বলেছেন, ‘আপনার কাছে সবকিছু ভারী মনে হবে, কারণ এখানে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। যখন পার্ক ডে প্রিন্সেসকে বিদায় বলেছি, তখন আরও কিছু খেলা বাকি ছিল, এজন্য সেগুলোতে দৃষ্টি দিতে হয়েছিল। এখন পিএসজির সাথে আমার আর কিছু নেই। কিন্তু শিরোপা নিয়ে যেতে পেরে আমি খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক লায়ন্সএমবাপেডেম্বেলেপিএসজিফ্রান্সফ্রান্স কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT