রোনালদোকে নিয়ে যা বললেন পর্তুগালের নতুন অধিনায়ক

ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেয়ার পর পর্তুগাল দলের নেতৃত্ব পেয়েছেন বের্নার্দো সিলভা। দায়িত্ব নিয়ে বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া ছিল খুবই দুঃখজনক মুহূর্ত।
গত আন্তর্জাতিক বিরতির সময় হোর্হে হেসুসের সঙ্গে বিরোধের জেরে রোনালদো পর্তুগাল দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একটি ম্যাচ খেলার পর ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যামে আনুষ্ঠানিকভাবে পর্তুগালের হয়ে খেলা থেকে অবসরের ঘোষণা দেন সিআর সেভেন।
শনিবার নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে নামবে পর্তুগাল। এই ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদো পরবর্তী সূচনা। তাই রোনালদোকে সম্মান জানাতে এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগাতে একটি বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করবে পর্তুগাল দল।
ম্যাচের আগেরদিন নতুন অধিনায়ক বের্নার্দো সিলভা বলেছেন, ‘রোনালদোর এভাবে অবসর নেয়া দুঃখজনক। আমি জাতীয় দলকে কেবল ক্রিস্টিয়ানোর জন্য চিনেছি। জাতীয় দলে ক্রিস্টিয়ানোর সঙ্গে ১২ বছর খেলার সৌভাগ্য আমার হয়েছে। তিনি সবসময়ই আমাদের অধিনায়ক ছিলেন। তার সঙ্গে একই ড্রেসিংরুমে সময় কাটাতে পারা ছিল সম্মানের ও গর্বের বিষয়।
পর্তুগাল বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। নেশনস লিগে এপর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। রোনালদোকে ছাড়াও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্য সিলভার।






