চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ ভুলে এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
রাহুল ও প্রিয়াঙ্কা একসঙ্গে হাসিমুখে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের সব তিক্ততা, মান অভিমান ভুলে আবারও এক হয়ে সংসার শুরু করলেন ভারতীয় বাংলা সিনেমার তারকা দম্পতি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি। যদিও ভাঙা সংসার জোড়া লাগানোর অন্তরায় ছিল আইনি জটিলতা। তবে শেষমেশ আদালত থেকে সেই সমস্যারও সমাধান হয়েছে।

তারকা এই দম্পতির ভাষায়, ‘ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করলেন তারা।’  তাহলে কি এখন থেকে রাহুল-প্রিয়াঙ্কা দম্পতি? এ প্রশ্নের উত্তরে রাহুলের জবাব, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’

রাহুল ব্যানার্জি আরও বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগির প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল দুই পক্ষের, সেটা মিটমাট হলো। আমরা অনেক দিন ধরে একসঙ্গে থাকছি। আপাতত আমি বেশির ভাগ সময় আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সময় কাটাই।’

Banglabid

২০০৮ সালে কলকাতার সিনেমায় প্রথম জুটিবদ্ধ হয়ে রঙিন পর্দায় নাম লেখান রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। সিনেমাটির নাম ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পরপরই পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। সেই সুবাদে নায়ক-নায়িকার তকমা লাগে তাদের পরিচিতিতে।

তারপর একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন তারা। সেই প্রেম-ভালোবাসা এক পর্যায়ে গড়ায় বিয়েতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। সংসারও চলে সুখে। সেই সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ। তবে টানা ৭ বছর সংসার করেও সম্পর্ক স্থায়ী হয়নি তাদের। তাই ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তখন তাদের বিচ্ছেদে ভক্তরাও বেশ কষ্ট পেয়েছিল।

সূত্র: আনন্দবাজার অনলাইন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা সরকারপ্রেমবিচ্ছেদবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ

পরবর্তী

ডেঙ্গু সনাক্তে এক পরীক্ষায় আসছে ‘নেগেটিভ’, আরেকটিতে ‘পজিটিভ’

পরবর্তী

ডেঙ্গু সনাক্তে এক পরীক্ষায় আসছে 'নেগেটিভ', আরেকটিতে 'পজিটিভ'

চ্যানেল আই অনলাইন টিমের পাঁচজন সাংবাদিক ও কর্মী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্তর্জাল' মুক্তি কি আবারও পিছিয়ে যাচ্ছে?

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT