বিনোদন

‘বিগ বস’-এর মঞ্চ থেকে শাহরুখের ছবিতে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী

প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও শাহরুখ খান বিগ বস মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ বসের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও শাহরুখ খান এর ছবি, যা বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগ বসের ১৬ নম্বর সিজনের সবচেয়ে বেশি চর্চিত প্রতিযোগী ছিলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অনেকেই ভেবেছিলেন তিনিই জিতবেন এবার। কিন্তু তা হয়নি। বিগ বস না জিতলেও প্রিয়াঙ্কা জিতলেন শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ।

বিগ বসের ঘর থেকে বেড়িয়েই বলিউডে পা রাখছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। কোন সিনেমায় কাজ করছেন সেই বিষয়তে মুখ খোলেননি। গণমাধ্যমকে শুধু বলেছেন, ‘আমি তো বিগ বস হাউজের ভিতরে ছিলাম। কিছুই জানতাম না। আমাকে সালমান স্যার বললেন শাহরুখ স্যারের সঙ্গে দেখা করতে। আমার কাছে সালমান স্যার আর শাহরুখ স্যার ঈশ্বর। কোন ধারণাই নেই কোন প্রোজেক্টের কথা হচ্ছে এখানে।’

ধারণা করা হচ্ছে ‘ডাংকি’তে কাজ করবেন প্রিয়াঙ্কা। তবে এই ব্যাপারে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি কোনও পক্ষ থেকেই।

শোনা যাচ্ছে সালমানের একটি সিনেমাতেও কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। ‘উইকেন্ড কা ওয়ার’-এর এক এপিসোডে এই নিয়ে তিনি নিজেই ইঙ্গিত করেছিলেন।

সূত্র: কইমই

বিষয়:প্রিয়াঙ্কা চাহার চৌধুরী বিগ বস হাউজ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…