ফুটবল

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগ শিরোপা পর্তুগালের

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ও স্পেনের ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে ম্যাচ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের ফাইনালে ২-২ সমতায় শেষ হয়েছিল মূল সময়। অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পট কিকে ৫-৩ ব্যবধানে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় বার শিরোপা জিতল পর্তুগাল। এর আগে ২০১৯ সালে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টিয়ানোর রোনালদোর পর্তুগাল।

মিউনিখে দুবারই লিড পায় স্পেন। ২১ মিনিটে মার্টিন জুভেমেন্ডির গোলে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন দলটি। তবে মিনিট পাঁচেক পর নুনো মেন্ডেস পর্তুগালকে সমতায় ফেরান। প্রথমার্ধের শেষ মিনিটে স্পেন ফের লিড পায়। পেদ্রির অ্যাসিস্টে পর্তুগিজ জালে বল পাঠান মিকেল ওয়াইরসাবাল। ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে স্পেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ৬১ মিনিটে গোল স্পেন জালে বল পাঠান রোনালদো। ২-২ সমতায় ৯০ পেরিয়ে খেলা শেষ হয়ে গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পায় টাইব্রেকারে হয় ভাগ্য নির্ধারণ।

টাইব্রেকে নিজেকে মেলে ধরেন দিয়েগো কস্তা। গঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ ও নুনো মেন্ডেজ টাইব্রেকারে স্পেন জালে পাঠাতে ভুল করেননি। স্পেনের প্রথম তিনটি শটে মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো জালের দেথা পান। চতুর্থ শটটি ফিরিয়ে দেন কস্তা। আলভারো মোরাতার নেয়া শটটি ডানদিকে ঝাপিয়ে পড়ে ঠেকান। এরপর রুবেন নেভেস স্পেন জালে বল পাঠালে বুনো উল্লাসে মাতে পর্তুগাল।

বিষয়:ইয়ামাল উয়েফা নেশনস লিগ পর্তুগাল মোরাতা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…