চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থিতা ফিরে পেয়ে ফেসবুকে যা লিখলেন মেজর আখতারুজ্জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শুরু হল দেশমাতা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন।

ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি লিখিছেন, ‘পরম করুণাময় আল্লাহ তাহলার অসীম রহমতে নির্বাচন কমিশন নির্বাচনে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আজ থেকে শুরু হল দেশমাতা খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আমার নতুন আন্দোলন। কটিয়াদি ও পাকুন্দিয়া থেকে দেশমাতা খালেদা জিয়ার সন্তান ও অনুগতদের নিয়ে শুরু হল দেশমাতা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন। আসেন আমরা আওয়াজ তুলি- মুক্তি চাই, মুক্তি চাই। দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই।’

গত ৩ ডিসেম্বর দুপুরে হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। এই আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের মধ্যে কোন্দল নিয়ে বহু দিন ধরেই বেশ আলোচনায় এই আসনটি। এ সকল ঘটনাকে কেন্দ্র করে এই আসনে নজর ছিল জেলাবাসীর।

কটিয়াদী ও পাকুন্দিয়ায় আওয়ামী মনোনয়নপ্রত্যাশী বর্তমান ও সাবেক সংসদ সদস্যের মনোনয়ন কোন্দল নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে সবকিছু ছাপিয়ে আওয়ামী লীগ-বিএনপি দুই দলের নেতা-কর্মীদেরই আলোচনায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনফেসবুক পোস্টমেজর আক্তারুজ্জামানরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT