চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের উপর হামলাকারীকে ধরতে চিরুনি অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

সাইফ আলীর মতো হেভিওয়েট বলিউড তারকার উপর হামলার পর নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। বুধবার মধ্যরাত থেকেই সন্দেহভাজনকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে মুম্বাই পুলিশ!

২৪ ঘণ্টা চিরুনি অভিযানের পর শুক্রবার অবশেষে পুলিশের জালে সন্দেহভাজন। পুলিশ বলছে, সাইফ আলীর বাড়ির ৩৫টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর বৃহস্পতিবার আততায়ীর চেহারার খোঁজ পাওয়া যায়। যা পরবর্তীতে মিডিয়া থেকে সোশাল মিডিয়াতেও শেয়ার করা হয়।

সিসিটিভিতে পাওয়া সেই চেহারার সূত্র ধরেই মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশন খুঁজে বান্দ্রা স্টেশনে চিরুনি তল্লাশি চালায় মুম্বাই পুলিশের একটি টিম। সেখানেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়তেই আটক করা হয় তাকে।

সংবাদ মাধ্যম বলছে, আপাতত বান্দ্রা থানায় ওই সন্দেহভাজন ব্যক্তির দীর্ঘ সময় ধরে চলছে জেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার উপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই বা নালাসোপারার দিকে পালাতে চেয়েছিল ওই হামলাকারী। সেখান থেকে সে মুম্বাই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে।

পুলিশ জানিয়েছে, সাইফের হামলাকারীকে ধরার জন্য মোট ৩৫টি দল গঠন করে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ।

এদিকে এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলো পুলিশ। যা মূলত পুরো ঘটনায় নাটকীয় মোড় এনে দিয়েছে। পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী সাইফ-কারিনার বাড়ির কোনও কর্মীর পূর্বপরিচিত!

Reneta

যুক্তি হিসেবে পুলিশ বলছে, পূর্ব পরিচিত বলেই লবির সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করে আততায়ী। জানা যাচ্ছে, ওই আক্রমণকারী নাকি বাড়ির নকশাও জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেওয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য আপৎকালীন জানালা ব্যবহার করেছিল। এখন সাইফের বাড়িতে থাকা কোন কর্মীর পূর্ব পরিচিত, সে বিষয়েও নজরদারি করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পুলিশবলিউডসাইফসাইফ আলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT