কোপা আমেরিকার ব্যর্থতার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহাল্টারকে বহিষ্কার করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। পরে ছেলেদের দলের প্রধান কোচ হওয়ার জন্য রাজী হয়েছেন আর্জেন্টিনার সাবেক মাউরিসিও পচেত্তিনো। ২০২৬ বিশ্বকাপের লক্ষ্যে দায়িত্ব নিয়েছেন ৫২ বর্ষী কোচ।
টটেনহ্যাম হটস্পার ও প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক কোচ স্ট্যামফোর্ড ব্রিজে এক মৌসুমের বেশি দায়িত্ব পালন করতে পারেননি। গ্রেগ বারহাল্টারের বিদায়ের পর ইউএসএসএফের ডিরেক্টর ম্যাট ক্রোকারের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা হয়েছে পচেত্তিনোর। সেখানে সম্মতি জানিয়েছেন দায়িত্ব নেয়ার।
ক্রোকার এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটনের সাথে কাজ করেছিলেন। ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপে ভালো করার জন্য তারা একজন বিশ্বমানের কোচের খোঁজে ছিলেন। বিশ্বকাপ আয়োজনে তাদের সঙ্গে রয়েছে কানাডা ও মেক্সিকো।
পচেত্তিনোর আগে জার্মান কোচ ইয়ের্গূন ক্লপের সাথে যোগাযোগ করেছিল দেশটি। লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর ক্লপের সাথে যোগাযোগ করা হয়, কোনো লাভ হয়নি। ৭ সেপ্টেম্বর ক্যানসাস সিটিতে কানাডার বিপক্ষে ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ডাগআউটে দেখা যেতে পারে নতুন কোচকে।








