চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই পেশায় যুক্ত হয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
বিনোদন
A A
একজন নারী গাউন পরা অবস্থায় সুন্দর স্থাপনায় দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর ধরে সুনামের সঙ্গে মডেলিং করছেন পিয়া জান্নাতুল। তিনি তার কাজ দিয়ে বিশ্বের বিভিন্ন ফ্যাশন শোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

শুধু মডেলিং নয়, অভিনয়েও পিয়া জান্নাতুল নিজেকে প্রমাণ করেছেন। ক্রিকেট উপস্থাপনা দিয়ে সবার নজর কেড়েছেন। সবখানে সমান পারদর্শী এই তারকা এখন আইন পেশায় জড়িত। গেল বছর থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করছেন।

আইন পেশায় জড়িয়ে নিজেকে গর্বিত মনে করেন মিস বাংলাদেশ খ্যাত পিয়া। চ্যানেল আই অনলাইনকে এই তারকা মডেল বলেন, এই পেশাটা তার কাছে ফ্যানটাস্টিক!  তিনি বলেন, আমি গর্বিত, দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করছি। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই পেশায় যুক্ত হয়েছি। আমি এটা গর্ব করে বলতে পারি।

Banglabid

পিয়া জান্নাতুল বলেন, চারপাশে নেগেটিভ ইস্যু। এটা হচ্ছে না ওটা হচ্ছে না! কিন্তু আমি চেষ্টা করি আমার অবস্থান থেকে কতখানি মানুষের পাশে থাকতে পারি। ন্যায়ের সঙ্গে থাকতে যে কোনো পেশায় জড়িত থেকে কাজ করা যায়। দুর্নীতি যেখানে থাকবে সেখানে প্রতিবাদ করা উচিত।

পিয়া জানান, যখন প্রথম মডেলিং শুরু করেছিলেন হাইহিল জুতো পরে হাঁটতে ভয় পেতেন। তার মনে হতো এই বুঝি পড়ে যাবেন। তিনি বলেন, এখন যখন বিচারকের সঙ্গে হেয়ারিংয়ে যাই মনে হয় কখন কী বলে ফেলি! মাঝেমধ্যে নার্ভাস লাগলেও অনুশীলনের ফলে ধীরে ধীরে সবকিছু কাটিয়ে উঠছি।

ঢাকার ‘লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ’ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন খুলনার মেয়ে পিয়া জান্নাতুল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। সেইসঙ্গে তিনি মডেলিং কর্মশালার উপর গ্রুমিং স্কুল চালু করেছেন।

Reneta

‘মাস্টারক্লাস পিকচার পারফেক্ট বাই পিয়া জান্নাতুল’ নামে এ কর্মশালায় শুধুমাত্র তাদের গ্রুমিং করানো হবে তাদের যারা মডেল হতে চায়। পাশাপাশি জব সেক্টরে নিজেকে তৈরি করার প্রশিক্ষণও দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীআইনজীবীপিয়া জান্নাতুলমডেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT