চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মের পর কন্যাকে হারাতে বসেছিলেন প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

সারোগেসির মাধ্যমে গেল বছরের জানুয়ারিতে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সে সময় জানা গিয়েছিল, নির্দিষ্ট সময়ের বেশ আগেই জন্ম নিয়েছিল নিক-প্রিয়াঙ্কা দম্পতির কন্যা মালতি। প্রিম্যাচিওর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা তার দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, তার জীবনের সব থেকে কঠিন সময় ছিল তখন, যখন তিনি তার মেয়েকে প্রায় হারিয়ে ফেলতে বসেছিলেন। সময়ের আগে জন্ম হওয়ায় তাকে প্রায় ১০০ দিন পর্যবেক্ষণে রাখতে হয়েছিল মালতিকে। প্রিয়াঙ্কা জানান, তার বিশ্বাস ছিল তার মেয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠবে, কারণ তিনি তার মেয়ের আঙুল ধরে রেখেছেন।

প্রিয়াঙ্কা আরও জানান, আমি ওকে এতবার হারাতে হারাতে ফিরে পেয়েছি যে আমি ওকে আমার সবটুকু দিয়ে কেবল ভালো রাখতে চাই। আমি চাই ও সব থেকে খুশি থাক। ও খুব হাসিখুশি বাচ্চা। আমার জীবনের একটাই লক্ষ্য ওকে ভালো রাখা। খুশি দেখা। ও যখনই হাসে আমার জীবনটা যেন আলোকময় হয়ে ওঠে।’

২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান সুখ পান নিক এবং প্রিয়াঙ্কা। এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে এনেছিলেন না তার জন্মের পর। কিন্তু যখন মালতির বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে এল তখনই তাদের সন্তানের নাম জানা যায়। প্রিয়াঙ্কা এবং নিক তাদের মায়েদের নামেই নিজের সন্তানের নাম রাখেন। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে কন্যার মুখ দেখান তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT