বিনোদন

সিনেমার শুটের জন্য প্রয়োজন ১৫ লাখ লিটার পানি!

ভার্নাসি সিনেমার পোস্টার, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, ঐতিহাসিক গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভার্নাসি সিনেমার পোস্টার, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, ঐতিহাসিক গল্পের ছবি, যেখানে একজন মহিলার সাহসিকতা ও যুদ্ধের দৃশ্য ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এস এস রাজামৌলীর আসন্ন ছবি ‘বারাণসী’র শুটিং চলছে হায়দরাবাদে। জানা গেছে, এই ছবির কিছু দৃশ্য রয়েছে যা পানির নীচের। হায়দরাবাদ ফিল্ম সিটি স্টুডিওতে সেই দৃশ্যের শুটিং হচ্ছে। এই দৃশ্য নিয়েই বিতর্কে জড়িয়েছে ছবি।

এই দৃশ্যের জন্য ১৫০টি জলের ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। কিন্তু তীব্র গরমে শহরে পানির চাহিদা বেড়ে যাওয়ায় সেই আবেদন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সংশ্লিষ্ট জায়গায় ১০,০০০ লিটার করে ১৫০টি পানির ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। অর্থাৎ, মোট ১৫ লক্ষ লিটার পানির জন্য আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়, একটি পুকুর ভরার জন্য এই পানি দরকার। যাতে পানির নীচের দৃশ্যে শুটিং করা যায়। পানি যেন পরিষ্কার থাকে, সেটাও উল্লেখ করা হয়েছিল সেই আবেদনপত্রে।

প্রযোজনা সংস্থা জানায়, তারা ট্যাঙ্কারের খরচ বহন করবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। শহরে গরমের কারণে পানির চাহিদা বেড়ে যাওয়ার জন্যই এই আবেদন মেনে নেওয়া হয়নি বলে জানা যায়।

শোনা যাচ্ছে, নির্মাতারা এখন ছবির জন্য অন্য জায়গা থেকে পানি জোগাড় করার চেষ্টা করছে। গোটা মে মাস জুড়ে জলের নীচের দৃশ্যের শুটিং চলবে।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে মহেশ বাবু অভিনয় করছেন। প্রিয়াঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর এই ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। খলচরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। এই ছবি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:'বারাণসী' এস এস রাজামৌলী প্রিয়াঙ্কা চোপড়া মহেশ বাবু হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…