অন্যান্য খেলা

সোনায় যুক্তরাষ্ট্র-চীন সমানে সমান, পদকে শীর্ষে যুক্তরাষ্ট্র

তিনজন নারী অ্যাথলেট স্বর্ণপদক সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন নারী অ্যাথলেট স্বর্ণপদক সহ, আনন্দিত ও গর্বিত, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ১৪তম দিন শেষে জমে উঠেছে স্বর্ণপদক জয়ের লড়াই। যুক্তরাষ্ট্র-চীন লড়ছে সমানে সমান, তবে পদক জয়ের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৩৩টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য আর ৩৯টি ব্রোঞ্জসহ মোট ১১১টি পদক পেয়েছে দেশটি। পদক সংখ্যায় শতকের ঘরে এখনও পৌঁছায়নি অন্য কোনো দেশ।

দুইয়ে থাকা চীনের মোট পদক ৮৩টি। এশিয়ার দেশটি ৩৩টি স্বর্ণের পাশাপাশি ২৭টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জ জিতেছে। স্বর্ণ জয়ের দিক থেকে স্বাগতিক ফ্রান্সকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

১৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ ৪৮ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অজিরা।

সোনা জয়ের দিক থেকে দারুণ উন্নতি করেছে জাপান। ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে ১৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৭ পদক নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এশিয়ার আরেক দেশ জাপান।

গ্রেট ব্রিটেন ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক নিয়ে পঞ্চম স্থানে।

সোনা জয়ে স্বাগতিক ফ্রান্স রয়েছে ছয়ে। ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ ৫৬টি পদক অর্জন করেছে তারা। আসরে সর্বনিম্ন যেকোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এ পর্যন্ত ৮০টি।

বিষয়:চীন জাপান পদক তালিকা প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…