চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়ে গেল পরিণীতি-রাঘবের হলুদ, কাল হবে বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহর জুড়ে যেন সাজ সাজ রব। কারণ একটাই!  রবিবার (২৪ সেপ্টেম্বর) লেক পিচোলা হ্রদের পাশে বসছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের আসর। যার আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) হয়ে গেল এই জুটির হলুদ।

যদিও এখন পর্যন্ত তাদের কোন ছবি প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। সে অনুযায়ীই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে পাঞ্জাবি নিয়ম মেনেই অনুষ্ঠিত হয় তাদের হলুদ।

এসময় নাকি আসর জমেছিল হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নেচেছেন পরিণীতি-রাঘব। শোনা যাচ্ছে, এদিন সন্ধ্যা নাগাদ সংগীত অনুষ্ঠানও হবে তাদের।

এদিকে ইতিমধ্যেই হবু বর কনে বাড়ির লোকজনের সঙ্গে পৌঁছে গিয়েছেন উদয়পুরে। হোটেল তাজ লেস প্যালেস থেকে বরযাত্রী রওনা দিয়ে আসবে লীলা প্যালেসে। সেখানেই হবে বিয়ে।

জানা গেছে, দেশের নামীদামী সব রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন তাদের বিয়েতে। সে কারণে ব্যবস্থাপনা যেমন রাজকীয় করা হচ্ছে, তেমনই আঁটসাঁট হচ্ছে নিরাপত্তাব্যবস্থাও।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১০০ জন নিরাপত্তারক্ষী থাকবেন বিয়ের আসরে। হ্রদের মাঝে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভোল বদলে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।

Reneta

শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের কয়েক দিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতিমুহূর্তে চলবে মনিটরিং। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর-কনে ও অন্যান্য অতিথিকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে।

এ ছাড়া মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। বিয়ের কোনো অনুষ্ঠান যাতে কেউ ক্যামেরাবন্দি করতে না পারেন, সেই কারণে মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে।

শুধু তাই নয়, নিরাপত্তা জোরদার করতে বিয়ের অনুষ্ঠানের তিন দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা। তাদের বিয়েতে মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি। যে তালিকায় দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। তবে বলিউড তারকাদের কে কে থাকছেন সেটি এখনও জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিণীতি চোপড়াবিয়েরাঘব চাড্ডাহলুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT