চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন হয়েও স্বর্ণ জেতা হয়নি ইরানের, রানার্সআপ ভারতের ঘরে গেল সোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্যারালিম্পিকে জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন বেইত সাদেঘ। সোনা জয়ের আনন্দ উদযাপনও করেছেন ইরানের অ্যাথলেট। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে সাদেঘেরকে ফাইনালে অযোগ্য ঘোষণা করে পদক বাতিল করেছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। তাতে ভাগ্য খুলেছে ভারতের। রানার্সআপ হওয়া নবদ্বীপ সিং জিতেছেন সোনা।

শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত প্যারালিম্পিককে খর্বকায় খেলোয়াড়েরা জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে খেলেন। প্যারিসে ছেলেদের প্রতিযোগিতায় সাদেঘ ৪৭.৬৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। নতুন রেকর্ড নিশ্চিত হতেই বাতাসে হাত ছুড়ে লম্বা দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাদেঘ। এরপর আরবি লেখা সংযুক্ত একটি কালো পতাকা হাতে নেন।

জ্যাভেলিনে আনস্টপেবল উদযাপনকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। পাশাপাশি দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকাও বহন করা নিষিদ্ধ। দুটি কারণে কার্ড দেখার শঙ্কা থাকে। তবে সাদেঘকে অযোগ্য করার কোনো সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকসের বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধি ও নৈতিকতাবিষয়ক ৮.১ ধারা ভঙ্গ করেছেন সাদেঘ।

সাদেঘ ‘অযোগ্য’ ঘোষিত হওয়ায় স্বর্ণ জেতেন ভারতের নবদ্বীপ। ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে দ্বিতীয় হয়েছিলেন। প্যারালিম্পিকের এই ইভেন্টে এটি ভারতের প্রথম সোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আচরণবিধি ভঙ্গইরানপ্যারালিম্পিকভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT