চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে মঞ্চে যুদ্ধবিরোধী উচ্চারণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

বিশ্ব চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আলোচনায় স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারদেম।

সোমবার বাংলাদেশ সময় ভোরে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে পুরস্কার প্রদানের সময় অস্কারের মঞ্চ থেকে তিনি ফিলিস্তিনের মুক্তি এবং যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে এই তারকা বলেন-“যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই বক্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে।

Banglabid

ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার হাভিয়ের। এই বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গ আবারও উঠে আসে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটেই অস্কারের মঞ্চে বারদেমের মন্তব্য অনেকের নজর কেড়েছে।

এর আগেও ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছেন স্প্যানিশ এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গাজায় যা ঘটছে, সেটিকে গণহত্যা হিসেবে দেখেন তিনি। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সংস্থা আইএজিএসের বক্তব্যও উল্লেখ করেন। বারদেমে মনে করেন, পরিস্থিতি থামাতে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়ানো দরকার।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। গত রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ মঞ্চে ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন হাভিয়ের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসপ্রিয়াঙ্কা চোপড়াভারতীয় অভিনেত্রীলস অ্যাঞ্জেলেসস্প্যানিশ অভিনেতাহাভিয়ের বারদেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT