চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে তাদের আর খেলতে হবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পোশাকে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের নারী সকার লিগের ক্লাব অরল্যান্ডো প্রাইড। ঋতুস্রাবের সময় ফুটবলারদের স্বাচ্ছন্দ্যে খেলা নিশ্চিতে সাদা পোশাক আর না পরার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ক্লাবটির দ্বিতীয় পোশাকে সাদা শর্টস ছিল। এখন থেকে কালো শর্টস পরবে তাদের ফুটবলাররা।

ক্লাবটি জানিয়েছে, নারীদের প্রভাবিত করে এমন স্বাস্থ্য বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছে। ঋতুস্রাবের সময় খেলোয়াড়রা উদ্বিগ্ন থাকেন। বয়ঃসন্ধিকালে ছেলেদের তুলনায় মেয়েরা খেলাধুলা থেকে দ্বিগুণ হারে সরে যাচ্ছেন। সেই সময়গুলোতে যেন মেয়েদের উদ্বেগ কমে আসে, পোশাকে এমন পরিবর্তন আনা হয়েছে সে কারণেই।

যুক্তরাষ্ট্রের নারী সকার লিগের প্রথম দল হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে অরল্যান্ডো প্রাইড। সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েছেন ক্লাবটির মিডফিল্ডার এরিকা টাইমার্ক।

Banglabid

‘পোশাকে পরিবর্তনে ক্লাবের সিদ্ধান্ত ছিল দুর্দান্ত। সাদা রঙের শর্টস না পরতে চাওয়ার কারণগুলো সবার কাছেই পরিষ্কার। দুর্ভাগ্যবশত বিষয়টি নিয়ে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।’

‘আমি মনে করি একটি ক্লাব হিসেবে আমাদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে অরল্যান্ডো প্রাইড। পদক্ষেপটি খেলোয়াড়দের মাঝে স্বাচ্ছন্দ্য এনে দেবে। পাশাপাশি আমাদেরকে শুধুমাত্র প্রতিযোগিতায় মনোনিবেশ করতে সাহায্য করবে।’

এরআগে গত নভেম্বরে অল ইংল্যান্ড ক্লাব উইম্বলডনে নারী টেনিসে রঙিন অন্তর্বাস পরার উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরল্যান্ডোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT