ক্রিকেট

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নর্টজে ও মাগালা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মাঠে প্রস্তুত, ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোট হানা দিয়েছে সাউথ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ দলে। চোটের কারণে ভারতে হতে চলা বৈশ্বিক আসরটি থেকে ছিটকে গেছেন প্রোটিয়াদের পেস অ্যাটাকের অন্যতম ভরসা এনরিখ নর্টজে ও সিসান্দা মাগালা। তাদের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন অ্যান্ডিল ফেলুকোয়ো ও লিজাড উইলিয়ামস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে পিঠে ব্যথা অনুভব করেন নর্টজে। তৃতীয় ম্যাচে বাঁ হাটুর চোটে পড়েন মাগালা। চোট কাটিয়ে সেরে উঠতে সময় লাগবে দুই পেসারের।

দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে হারিয়ে কিছুটা হতাশ প্রোটিয়া কোচ রব ওয়াল্টার। বলেছেন, ‘নর্টজে ও সিসান্দার ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারাটা বিশাল হতাশার। আমরা তাদের প্রতি সহনুভূতিশীল আচরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার জন্য যে সকল সহযোগিতা প্রয়োজন তা করব।’

‘এটা ফেলুকোয়ো এবং উইলিয়ামের জন্য বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ করে দিয়েছে। তারা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলে নিজেদের প্রতিনিধিত্ব করেছে।’

সাউথ আফ্রিকার বিশ্বকাপ একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্ডিল ফেলুকোয়ো, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, এবং লিজাড উইলিয়ামস।

বিষয়:অস্ট্রেলিয়া উইলিয়ামস ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ নর্কিয়া সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…